কাসুন্দি বানানোর রেসিপি
কাসুন্দি ছাড়া কাঁচা আম কিংবা পেয়ারা ভর্তা কারও মুখেই রুচে। টকজাতীয় বিভিন্ন ফলের ভর্তায় ব্যবহৃত হয় কাসুন্দি। বাজারে যদিও বেশ সহজলভ্য কাসুন্দি।
কাসুন্দি ছাড়া কাঁচা আম কিংবা পেয়ারা ভর্তা কারও মুখেই রুচে। টকজাতীয় বিভিন্ন ফলের ভর্তায় ব্যবহৃত হয় কাসুন্দি। বাজারে যদিও বেশ সহজলভ্য কাসুন্দি।
মুন্সিগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে বিস্তৃত জমির আবাদী ফসল। বাঙ্গি, কুমড়া, সবজি, বোরো ধান ও পাটসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন খরিপ ফসল। বিশেষ করে বিপর্যস্ত অবস্থা বাঙ্গি ও কুমড়ার জমির। রোপণকৃত গাছ একইবারেই বিনষ্ট হয়ে গেছে। বাজারজাতের আগেই মাঠের পর মাঠ জুড়ে ক্ষতিগ্রস্ত এসব ফসল
সপ্তাহখানেক বাদেই শুরু হচ্ছে মধুমাস জ্যৈষ্ঠ। তবে তার আগেই রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু। নতুন ওঠায় দাম অনেক চড়া। প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আম চাষি আরিফুল ইসলাম (৫০)। গত ২৫ বছর ধরে তিনি আম ব্যবসার সঙ্গে জড়িত। সিজনে গাছে আম ধরিয়ে অগ্রিম বাগান বিক্রি করেন অন্য ক্রেতাদের কাছে।
সাতক্ষীরায় অপরিপক্ব আম বাজারজাতকরণ প্রতিরোধে ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ৯ মে থেকে মুম্বাই ও গোলাপখাস, ১১ মে থেকে গোবিন্দ ভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া ও ১০ জুন আম্রপালি সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। ইলিশ সরবরাহ কম থাকায় চাঁদপুর বড়স্টেশন ঘাটে এখনো জমে উঠেনি কেনাবেচা। যাওবা কিছু ইলিশ নিয়ে জেলেরা ঘাটে ভিড়ছেন তার দাম আকাশছোঁয়া।
ভোলায় এক কেজি সাইজের ইলিশ দুই হাজারের কমে মিলছে না ইলিশ। জেলার বিভিন্ন হাট-বাজারে দাম বেশি হওয়ায় ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
বিনা খরচে এবং বিনা পরিশ্রমে যশোরের ঝিকরগাছায় অনেকেই পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছেন। এসব চাষি পটোল ক্ষেতে সাথী ফসল হিসেবে পেঁয়াজ চাষ করে ভালো ফলন পেয়েছেন। বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে। ফলে আগামীতে বাড়বে চাষির সংখ্যা।
গাছে গাছে ঝুলছে পাকা টমেটো। টমেটোর ভারে নুয়ে পড়েছে গাছ। কিন্তু সেই টমেটো তুলতে আগ্রহ নেই কৃষকের। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো। শুধু টমেটোই নয়, অন্য সবজিরও চাহিদানুপাতিক দাম না পাওয়ায় ক্ষেতের মধ্যেই পচন ধরেছে। এমন চিত্র দেখা গেল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায়।
জাতীয় সম্পদ ইলিশের আমদানি বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে ৩০ এপ্রিল মধ্যরাতে। এরপর চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌ সীমানায় হাজারো জেলে এখন নদীতে বিচরণ করছেন। তবে
দুই যুগ আগেও দেশে ভুট্টা খুব বেশি প্রয়োজনীয় ফসল ছিল না। মানুষের পাশাপাশি সামান্য পশুখাদ্য হিসেবে ভুট্টার চাষাবাদ হতো। সেই ভুট্টা চাষে কম সময়েই বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। এখন দেশের প্রধান খাদ্যশস্যের পরেই একটি ব্র্যান্ডিং ফসল হয়ে উঠেছে ভুট্টা।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। কম সময়ে ধানের বাম্পার ফলনে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জুগিয়েছে। নতুন উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বোরো জাতের বিনা ধান-২৫। বাসমতি চালের বিকল্প হিসেবে এ ধান চাষাবাদে চিকন চাল আমদানি কমাতে পারে বলে জানিয়েছে কৃষি অফিস
প্রচণ্ড গরম ও তীব্র দাবদাহে দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটো বাজারে ধস নেমেছে। শুরুতে বিক্রি হওয়া ১১০০ টাকা মণের টমেটো এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা মণ হিসেবে।