সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

মাদারগঞ্জ উপজেলা পরিষদের পতিত জমিতে শীতকালীন সবজি চাষ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের পতিত জমিতে শাকসবজি চাষ করে প্রশংসায় ভাসছেন কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। জঙ্গল ও ঘাসে ভরা জমি এখন রঙিন ফুলকপি, বাঁধাকপি, শালগম, পুঁইশাক, সরিষাশাক, লালশাক, বেগুন, মরিচ, টমেটো, পেঁপে, ডাঁটাশাক, লেবুসহ বিভিন্ন শাকসবজির সমারোহ। তার এমন কাজে মুগ্ধ ও অনুপ্রাণিত হচ্ছ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের পতিত জমিতে শাকসবজি চাষ করে প্রশংসায় ভাসছেন কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। জঙ্গল ও ঘাসে ভরা জমি এখন রঙিন ফুলকপি, বাঁধাকপি, শালগম, পুঁইশাক, সরিষাশাক, লালশাক, বেগুন, মরিচ, টমেটো, পেঁপে, ডাঁটাশাক, লেবুসহ বিভিন্ন শাকসবজির সমারোহ। তার এমন কাজে মুগ্ধ ও অনুপ্রাণিত হচ্ছেন পরিষদে সেবা নিতে আসা মানুষরাও।

উপজেলা পরিষদ ঘুরে দেখা যায়, জমিতে শোভা পাচ্ছে নানারকম শীতকালীন সবজি। অফিসের কাজের ফাঁকে কৃষি কর্মকর্তা শাহাদুল কখনো সবজির বেড প্রস্তুত করছেন, আবার কখনো নিড়ানিসহ সবজি ক্ষেতে সেচ দিচ্ছেন। পাশেই অনেকে দাঁড়িয়ে দেখছেন কৃষি কর্মকর্তার এ কর্মযজ্ঞ।

সমবায় অফিসে সেবা নিতে আসা সোহাগ হোসেন বলেন, কিছুদিন আগেও জায়গাটি ঘাস ও জঙ্গলে ভরা ছিল। এখন সবজি বাগান। দেখতেই ভালো লাগছে। কৃষি কর্মকর্তা নিজেই বাগানের পরিচর্যা করেন।

কৃষি কর্মকর্তা শাহাদুল বলেন, দীর্ঘদিন ধরে আমার ছোট পরিবারের পুষ্টি চাহিদা অনেকটা এখান থেকেই পূরণ করতে পারছি। এছাড়াও শিশুদের সম্পূর্ণ নিরাপদ শাকসবজি খাওয়াতে পারছি। আমার মতো প্রত্যেকেই যদি তাদের বাড়ির আশেপাশের পতিত জায়গাগুলো এভাবে চাষের আওতায় আনে তাহলে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ পূরণ হবে। একইসঙ্গে প্রয়োজনীয় পুষ্টি উপাদানও নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, এখান থেকে সবজি খাওয়াটা মুখ্য বিষয় নয়। মানুষকে উৎসাহিত করা। একই সঙ্গে চত্বরের সৌন্দর্য বাড়ানো।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল বলেন, এক সময়ের ঘাস জঙ্গলে ভরে থাকা জমি এখন বিষমুক্ত সবজির চাষ করছেন কৃষি কর্মকর্তা। তার একান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। এমন কাজ প্রশংসার দাবিদার। আমরা তাকে সাধুবাদ জানাই।

মো. নাসিম উদ্দিন/জেএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)