Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

বন্যপ্রাণী আলোকচিত্র: ঝগড়ারত ইঁদুরের ছবি জিতলো 'পিপলস পোল' অ্যাওয়ার্ড

যাতায়াতের জন্য নিয়মিত ট্রেনে ওঠেন এমন অনেকেই হয়তো দৃশ্যটি দেখেছেন- ছোটো কালো ইঁদুর প্লাটফরমে কিংবা রেলের নিচে ছোটাছুটি করছে।

বিবিসি বাংলা৫ মার্চ ২০২০ · ১ মিনিটের পড়া

যাতায়াতের জন্য নিয়মিত ট্রেনে ওঠেন এমন অনেকেই হয়তো দৃশ্যটি দেখেছেন- ছোটো কালো ইঁদুর প্লাটফরমে কিংবা রেলের নিচে ছোটাছুটি করছে।

স্যাম রওলিকে এগুলো খুবই আগ্রহী করে তোলে।

এক সপ্তাহ তিনি লন্ডনের আন্ডারগ্রাউন্ডে ব্যয় করেছেন এদের ছবি তোলার জন্য।

এবং এক রাতে তিনি এমন একটি ছবি তুললেন যেখানে দুটি ইঁদুর ঝগড়া করছিলো একজন যাত্রীর ফেলে দেয়া খাবারের অবশিষ্টাংশ নিয়ে।

এ ছবিটিই দা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দা ইয়ার লুমিক্স এ পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।

স্টেশনের এই ঝগড়া ভোট পেয়েছে প্রায় আঠাশ হাজার।

স্যাম গভীর রাতে সেন্ট্রাল লন্ডনে পাতাল স্টেশনে বিশেষভাবে অপেক্ষা করছিলেন যাতে লো-অ্যাঙ্গেল শট ভালোভাবে নেয়া যায়।

দুটি ইঁদুর আলাদাভাবেই ছিলো।

এক পর্যায়ে খাবার নিয়ে ঝগড়া বেধে যায়।

"আমি ভাগ্যবান যে ছবিটি তুলতে পেরেছিলাম। পাঁচদিন ধরে প্রায় শুয়ে ছিলাম প্লাটফরমে,"স্যাম বলছিলেন।

ট্যাগ#অ্যাওয়ার্ড#আলোকচিত্র#জিতলো#ইঁদুর#ছবি
বিবিসি বাংলাদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()