সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বর্ষাকালে কোন শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো

বর্ষাকালে শাক-পাতা খাওয়া নিয়ে নানা সতর্কবার্তা শোনা যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে এই সময়ে শাকে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই অনেকেই বর্ষাকালে শাক খাওয়া এড়িয়ে চলেন। তবে সব শাকের ক্ষেত্রে এই ভয় সমান নয়। পুষ্টিবিদদের মতে, সঠিকভাবে পরিষ্কার করে রান্না করলে পুঁই শাক বর্ষাকাল

বর্ষাকালে শাক-পাতা খাওয়া নিয়ে নানা সতর্কবার্তা শোনা যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে এই সময়ে শাকে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই অনেকেই বর্ষাকালে শাক খাওয়া এড়িয়ে চলেন। তবে সব শাকের ক্ষেত্রে এই ভয় সমান নয়। পুষ্টিবিদদের মতে, সঠিকভাবে পরিষ্কার করে রান্না করলে পুঁই শাক বর্ষাকালেও নিরাপদে খাওয়া যায়। সহজলভ্য, সস্তা এবং পুষ্টিগুণে ভরপুর এই শাক বর্ষার খাদ্যতালিকায় নিশ্চিন্তে রাখা যেতে পারে।

ডায়েটিশিয়ান মতে, পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, বি ও সি। পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। তাই এটি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্যও অত্যন্ত উপকারী।

পুঁই শাকের অন্যতম বড় গুণ হলো এতে থাকা প্রচুর খাদ্যআঁশ। এই ফাইবার হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। এমনকি পুঁই শাকের বীজও প্রাকৃতিকভাবে অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক বলে মনে করা হয়।

পুঁই শাকে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন রয়েছে

পুঁই শাকে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন কে হাড়ের মেট্রিক্স প্রোটিন সক্রিয় করে এবং শরীরে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে। একই সঙ্গে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত ক্যালসিয়াম বের হয়ে যাওয়ার প্রবণতাও কমায়। ফলে নিয়মিত পুঁই শাক খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি কিছুটা কমতে পারে।

শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী এই শাক। এতে থাকা ফোলেট মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত পুঁই শাক খেলে ক্লান্তি ও অবসাদ কিছুটা কমতে পারে এবং মানসিক সতেজতা বজায় রাখতে সহায়তা করে।

ভিনিগার বা লেবু মিশ্রিত পানিতে ধুলে শাকের জীবাণুর ঝুঁকি কমতে পারে

পুঁই শাকে থাকা ভিটামিন এ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং স্ক্যাল্পের তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে। অতিরিক্ত সিবাম নিঃসরণ কমায় বলে ব্রণের ঝুঁকিও কিছুটা কমতে পারে। পাশাপাশি ত্বকের কোলাজেন তৈরিতে সহায়ক হওয়ায় ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে ভূমিকা রাখে।

পুঁই শাকে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ক্লোরোফিল, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্লোরোফিল কিছু ক্ষতিকর কার্সিনোজেনের প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। যদিও এটি কোনো রোগের চিকিৎসা নয়, তবুও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পুঁই শাক উপকারী।

বর্ষাকালে পুঁই শাক খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করা জরুরি। এক লিটার পানিতে ১০-১৫ মিলিলিটার ভিনিগার মিশিয়ে সেই পানিতে কয়েক মিনিট পুঁই শাক ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এতে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর ঝুঁকি অনেকটাই কমে। ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে।

তবে শাক কখনোই গরম পানিতে ধোয়া উচিত নয়। এতে শাকের ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্টের একটি অংশ নষ্ট হয়ে যেতে পারে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর রান্না করে খেলেই বর্ষাতেও নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন পুষ্টিগুণে ভরপুর পুঁই শাক।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)