সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

দীর্ঘদিন ভেজাল খাবার খেলে শরীরে কী ঘটে

আজকাল বাজারে এমন কোনো পণ্য খুঁজে পাওয়া মুশকিল যেখানে ভেজালের ছোঁয়া নেই। দুধ, তেল, মসলা থেকে শুরু করে ফল, সবজি, মাংস — সবকিছুতে কোনো না কোনোভাবে রাসায়নিক বা কৃত্রিম উপাদান মেশানো হচ্ছে।

আজকাল বাজারে এমন কোনো পণ্য খুঁজে পাওয়া মুশকিল যেখানে ভেজালের ছোঁয়া নেই। দুধ, তেল, মসলা থেকে শুরু করে ফল, সবজি, মাংস — সবকিছুতে কোনো না কোনোভাবে রাসায়নিক বা কৃত্রিম উপাদান মেশানো হচ্ছে।

একবারের জন্য এসব খেলে হয়তো তাৎক্ষণিক কোনো সমস্যা না-ও দেখা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ভেজাল খাবার শরীরের ভেতরে সৃষ্টি করে নীরব বিপর্যয়।

১. লিভার ও কিডনি

দীর্ঘদিন ধরে ভেজালযুক্ত খাবার খেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভার ও কিডনি। কারণ, খাবারের সঙ্গে থাকা রাসায়নিক যেমন ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, সিসা, রং বা মেলামাইন শরীরে প্রবেশ করে রক্তের সঙ্গে মিশে যায়। এই বিষাক্ত উপাদানগুলো লিভারের বিষক্রিয়া বাড়িয়ে দিয়ে তার স্বাভাবিক কাজ ব্যাহত করে। ধীরে ধীরে দেখা দেয় লিভার সিরোসিস, হেপাটাইটিস বা কিডনি বিকল হওয়ার মতো জটিল রোগ।

২. ক্যানসারের ঝুঁকি

এসব ভেজাল রাসায়নিক শরীরে ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে ফরমালিন বা কৃত্রিম রঙে থাকা নিকেল ও ক্রোমিয়াম নামের ভারী ধাতু দীর্ঘদিন শরীরে জমে থেকে কোষের ডিএনএ নষ্ট করে দেয়, যার ফলেই ক্যানসার হতে পারে।

৩. শিশুদের কিডনিতে পাথর

শিশুদের ক্ষেত্রে ভেজাল খাবার আরও ভয়াবহ প্রভাব ফেলে। মেলামাইনযুক্ত দুধ বা কৃত্রিম রঙ মেশানো মিষ্টি শিশুদের কিডনিতে পাথর তৈরি করে, বৃদ্ধি ব্যাহত করে এবং মানসিক বিকাশে বাধা দেয়।

৪. হরমোনের অসামঞ্জস্য

আর প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা দিতে পারে হরমোনের অসামঞ্জস্য, পরিপাকতন্ত্রের সমস্যা, এমনকি প্রজনন ক্ষমতা হ্রাস। গর্ভবতী নারীরা নিয়মিত ভেজাল খাবার খেলে নবজাতকের জন্মগত ত্রুটির ঝুঁকিও বেড়ে যায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষক্রিয়াই একসময় শরীরের ভেতরে জমে দীর্ঘস্থায়ী রোগের রূপ নেয়। তাই খাবার কেনার সময় সতর্ক থাকা, রাসায়নিকের গন্ধ বা রঙে পরিবর্তন টের পাওয়া গেলে তা এড়িয়ে চলা জরুরি।

আজ (৫ নভেম্বর) স্বাস্থ্যকর খাদ্য দিবসে নিজের ও পরিবারের খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে চিন্তা করুন - এই ভেজালের যুগেও কীভাবে একটু স্বাস্থ্যকর জীবনযাপন করা যায়। পরিষ্কার পানি, ঘরে তৈরি খাবার এবং মৌসুমি ফল-সবজিতে গুরুত্ব দিন।

সূত্র: ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)