সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পশুর হাটে যাওয়ার আগে জেনে নিন করণীয়-বর্জনীয়

কোরবানির ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন পশুর হাট জমে ওঠে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে। কেউ পরিবার নিয়ে যাচ্ছেন পছন্দের গরু কিনতে, কেউ আবার বাজেটের মধ্যে ভালো ছাগল বা ভেড়া খুঁজছেন। তবে আনন্দের এই কেনাকাটায় অনেক সময় অসচেতনতা, তাড়াহুড়ো কিংবা ভুল সিদ্ধান্তের কারণে বিপাকে পড়তে হয় অনেককেই।

কোরবানির ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন পশুর হাট জমে ওঠে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে। কেউ পরিবার নিয়ে যাচ্ছেন পছন্দের গরু কিনতে, কেউ আবার বাজেটের মধ্যে ভালো ছাগল বা ভেড়া খুঁজছেন। তবে আনন্দের এই কেনাকাটায় অনেক সময় অসচেতনতা, তাড়াহুড়ো কিংবা ভুল সিদ্ধান্তের কারণে বিপাকে পড়তে হয় অনেককেই।

কখনো অসুস্থ পশু কিনে ফেলেন, কখনো অতিরিক্ত দাম দিয়ে প্রতারিত হন। আবার ভিড়ের মধ্যে চুরি বা নিরাপত্তাজনিত সমস্যাও দেখা দেয়। তাই পশুর হাটে যাওয়ার আগে কিছু করণীয় ও বর্জনীয় বিষয় জানা খুবই জরুরি। এতে যেমন ভালো পশু কেনা সহজ হবে, তেমনি ঝামেলাও কমবে অনেকটাই।

হাটে যাওয়ার আগে প্রথম কাজ হলো বাজেট নির্ধারণ করা। অনেকেই নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া হাটে গিয়ে পছন্দের পশু দেখে অতিরিক্ত খরচ করে ফেলেন। এতে পরে আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই পরিবারের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী আগে থেকেই একটি বাজেট ঠিক করুন। এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং অপ্রয়োজনীয় খরচও কমবে।

কোরবানির পশু কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পশুর বয়স ও শারীরিক অবস্থা। পশুর চোখ উজ্জ্বল কি না, হাঁটাচলা স্বাভাবিক কি না, শরীরে কোনো ক্ষত বা অসুস্থতার লক্ষণ আছে কি না-এসব ভালোভাবে খেয়াল করতে হবে। গরুর দাঁত দেখে বয়স যাচাই করা যায়। সাধারণত দুইটি স্থায়ী দাঁত উঠলে গরু কোরবানির উপযুক্ত বয়সে পৌঁছায়। ছাগল ও ভেড়ার ক্ষেত্রেও বয়স নিশ্চিত করা জরুরি।

বর্তমানে দ্রুত পশু মোটা করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী ক্ষতিকর ওষুধ ব্যবহার করেন। এসব পশু দেখতে আকর্ষণীয় হলেও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অস্বাভাবিক ফোলা শরীর, দুর্বল চলাফেরা, হাঁপানো বা অতিরিক্ত নিস্তেজ আচরণ দেখলে সতর্ক হতে হবে। পশুটি স্বাভাবিকভাবে খাচ্ছে ও চলাফেরা করছে কি না, সেটিও খেয়াল করা জরুরি।

পশুর হাটে দরদাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিক্রেতারা সাধারণত শুরুতে বেশি দাম বলেন। তাই একবারে সিদ্ধান্ত না নিয়ে কয়েকটি পশুর দাম যাচাই করুন। একাধিক হাট ঘুরে দেখলে বাজারদর সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। তাড়াহুড়ো করে কিনলে বেশি দাম দেওয়ার সম্ভাবনা থাকে।

হাটে ভিড় বেশি থাকায় চুরি বা ছিনতাইয়ের ঝুঁকি থাকে। তাই সঙ্গে অতিরিক্ত নগদ টাকা না রাখাই ভালো। সম্ভব হলে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করুন। টাকা ও মোবাইল নিরাপদ স্থানে রাখুন এবং অপরিচিত কারও হাতে ব্যাগ বা অর্থ তুলে দেবেন না।

অনেকেই পরিবার ও শিশুদের নিয়ে পশুর হাটে যান। কিন্তু ভিড়ের মধ্যে শিশু হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শিশুদের হাত ধরে রাখুন এবং তাদের একা কোথাও যেতে দেবেন না। প্রয়োজনে শিশুদের পকেটে পরিবারের ফোন নম্বর লিখে রাখা যেতে পারে।

পশুর হাটে গেলে অনেক সময় আবেগ কাজ করে। বড়, চকচকে বা বাহ্যিকভাবে আকর্ষণীয় পশু দেখলেই কিনে ফেলতে ইচ্ছা হয়। কিন্তু একটু ধৈর্য ও সচেতনতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভালো পশু কেনার জন্য শুধু টাকা নয়, প্রয়োজন পর্যবেক্ষণ ও সচেতনতা। তাই হাটে যাওয়ার আগে করণীয়-বর্জনীয় বিষয়গুলো মাথায় রাখুন। তাহলেই নিরাপদ ও স্বস্তিদায়ক কোরবানির প্রস্তুতি নেওয়া সহজ হবে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)