সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পেট ভরে খাওয়ার পর যে কাজ ভুলেও করবেন না

অনেকেই আছে খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়েন। তবে পেট ভরে খাওয়ার পর কনো শুয়ে পড়বেন না। এছাড়া আরও কিছু বিষয় আছে যা ভারি খাবার খাওয়ার পর কিংবা পেট ভরে খেলে তার পরপরই করবেন না।

অনেকেই আছে খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়েন। তবে পেট ভরে খাওয়ার পর কনো শুয়ে পড়বেন না। এছাড়া আরও কিছু বিষয় আছে যা ভারি খাবার খাওয়ার পর কিংবা পেট ভরে খেলে তার পরপরই করবেন না।

না হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। খাবার খাওয়ার পরে কোন কোন কাজ একেবারেই করা চলবে না সেগুলো দেখে নেওয়া যাক-

আরও পড়ুন: মুগ ডাল দিয়ে পালং শাক ঘণ্ট

১. খাওয়ার পরেই শুয়ে পড়া বা ঘুমনো একেবারেই উচিত নয়। এটি অত্যন্ত অস্বাস্থ্যকর অভ্যাস। খাওয়াদাওয়ার পরেই শুয়ে পড়লে হজমের সমস্যা হতে পারে।

খাবার ঠিকভাবে হজম না হলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। খাবার খাওয়ার পরেই শুয়ে ঘুমিয়ে পড়লে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে।

২. খাওয়ার পরে জিম বা ওয়ার্ক আউট করা উচিত নয়। এক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে। খাবার খাওয়ার পরেই জিমে গেলে খাবার ঠিকভাবে হজম হয় না।

আরও পড়ুন: ফুসফুস পরিষ্কার রাখতে যা খাবেন

খাবার খাওয়ার পর অন্তত এক ঘণ্টা বিশ্রাম নিয়ে তারপর শরীরচর্চা করুন। নাহলে আপনার শরীরে রক্ত চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

৩. খাওয়ার পরপরই চা-কফি না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। এক্ষেত্রে শরীরে আয়রন অ্যাবসরপশনে সমস্যা হয়।

এছাড়া দেখা দিতে পারে মিনারেল ইমব্যালেন্স। যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা রাতের খাবারের পর চা-কফি এড়িয়ে চলুন।

আরও পড়ুন: কোন রঙের জিহ্বা কোন রোগের ইঙ্গিত দেয়?

৪. অনেকেরই খাবার খাওয়ার পর সিগারেট খাওয়ার অভ্যাস আছে। এই অভ্যাস একেবারেই ঠিক নয়। এমনিতেই ধূমপানের ফলে আমাদের শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

শুধু হৃদযন্ত্র বা ফুসফুসের ক্ষতি নয়, হজমশক্তির ক্ষেত্রেও সমস্যা তৈরি করে এই অভ্যাস। তাই খাবার খাওয়ার পরে ধূমপানের অভ্যাস এখনো ত্যাগ করুন।

৫. পেট ভরে খাবার খাওয়ার পর ফল না খাওয়া ভালো। এতে শরীরে অস্বস্তি বাড়তে পারে। যদিও ফল স্বাস্থ্যের জন্য উপকারী।

তবে খাবার খাওয়ার পরেই ফল খেলে অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা বাড়তে পারে। তাই দুপুর বা রাতের খাবারের পরপরই ফল খাওয়া এড়িয়ে চলুন।

সূত্র: এপিবি লাইভ

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)