সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চালে পোকা ধরার সমস্যা দূর করার উপায়

যেহেতু প্রায় প্রতিবেলায়ই ভাত রান্না হয়, তাই অন্যান্য খাবারের চেয়ে চালের পরিমাণটা একটু বেশিই লাগে সব পরিবারে। আর প্রতিদিন চাল কিনে আনা নিশ্চয়ই সম্ভব নয়? তাইতো একসঙ্গে এক কিংবা

যেহেতু প্রায় প্রতিবেলায়ই ভাত রান্না হয়, তাই অন্যান্য খাবারের চেয়ে চালের পরিমাণটা একটু বেশিই লাগে সব পরিবারে। আর প্রতিদিন চাল কিনে আনা নিশ্চয়ই সম্ভব নয়? তাইতো একসঙ্গে এক কিংবা একাধিক মণ চাল কিনে রাখার অভ্যাস প্রায় সব বাড়িতেই।

কিন্তু একসঙ্গে এত চাল রাখতে গিয়ে কখনো কখনো পড়তে হয় সমস্যায়। সমস্যাটি হলো চালের পোকা নিয়ে। চাল একটু পুরনো হতে শুরু করলেই পোকা হতে শুরু করে। ভাত রান্নার আগে সেই চাল যতই ধোয়া হোক না কেন, চোখ ফাঁকি দিয়ে দু-একটি ঠিকই থেকে যায়। এটি যেমন বিরক্তিকর তেমনই অসহ্যকর।

চালে যাতে পোকা না ধরে তার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। জেনে নিন কী সেই কৌশল-

চালের পরিমাণ অনেক হলে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। এতে চাল অনেক দিন ভালো থাকবে।

চাল সংরক্ষণ করার জন্য অবশ্যই এয়ারটাইট ফুড কন্টেইনার ব্যবহার করবেন। এতে চালে পোকা ধরার ভয় যেমন থাকে না, চালটা স্যাঁতস্যাঁতেও হয় না।

চালের যদি পোকা ধরেই যায়, তাহলে চালের পাত্রে কয়েকটি নিম পাতা বা তেজপাতা রেখে দিতে দিন। দেখবেন চালের পোকা পালিয়েছে। চালে পোকা না ধরলেও রাখতে পারেন। তাতে পোকা ধরার ভয় থাকে না।

চালে পোকা ধরলে কৌটা ভর্তি করে চাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ৪-৫ দিন রাখার পর দেখবেন চালের সব পোকা মরে গেছে।

অনেকেই চালের পোকা ধরলে রোদে শুকোতে দেন। এতে পোকা মরে যায় ঠিকই, কিন্তু সেই চালে আর ভালো ভাত হয় না। তাই সরাসরি চাল রোদে না রেখে, কৌটাশুদ্ধ রেখে দিতে পারেন। রোদের তাপে পোকা মরে যাবে।

যে জায়গায় চাল রাখছেন, সেই জায়গাটি নিয়মিত পরিষ্কার করুন। চাল রাখার পাত্রটি কিছুদিন পরপর পরিষ্কার করে নিন।

চালের কৌটোর আশপাশে কীটনাশক স্প্রে করে দিন। তাহলে আর চালে পোকা ধরার ভয় থাকবে না।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)