সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জিভে জল আনবে তরমুজের লাড্ডু

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। যদিও দামটা একটু বেশি! তরমুজ সবারই প্রিয় একটি ফল। আবার এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তরমুজ দিয়ে বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা যায়।

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। যদিও দামটা একটু বেশি! তরমুজ সবারই প্রিয় একটি ফল। আবার এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তরমুজ দিয়ে বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা যায়।

তবে কখনো কি তরমুজের লাড্ডু খেয়েছেন? তবে এটি এতোটাই সুস্বাদু যে একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন তবে জেনে নেওয়া যাক ভিন্ন স্বাদের তরমুজ লাড্ডুর রেসিপি-

১. তরমুজ পরিমাণমতো২. ঘি দেড় টেবিল চামচ৩. সুজি আধা কাপ৪. গুঁড়া দুধ আধা কাপ৫. চিনি আধা কাপ৬. শুকনো নারকেলে গুঁড়া ১/৪ কাপ

আরও পড়ুন

তরমুজ কেটে টুকরো করে নিন প্রথমে। এরপর চামড়া কেটে নিন। তারপর তরমুজ টুকরো টুকরো করে এর ভেতরের বীজ ফেলে দিন। তারপর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তরমুজ। আলাদা করে কোনো পানি মেশাবেন না।

এবার চুলায় প্যান বসিয়ে ঘি গলিয়ে নিন। এর মধ্যে সুজি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। সুজি ভাজা ভাজা হয়ে হলে নামিয়ে নিন। এরপর প্যান ধুয়ে তরমুজের মিশ্রণ ঢেলে দিন।

কিছুটা গরম হয়ে যাওয়ার পর এতে গুঁড়া দুধ মিশিয়ে দিন। তারপর মিশিয়ে দিতে হবে চিনি। বারবার নাড়তে থাকুন। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর তরমুজের মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে শুকনো নারকেল মিশিয়ে দিন।

আবারও কিছুক্ষণ জ্বাল করার পর এর মধ্যে দিয়ে দিন ভাজা সুজি। ভালো করে নাড়তে থাকুন। একসময় সুজি হালুয়ার মতো হয়ে যাবে। আরও কিছুক্ষণ নেড়ে নিন।

যখন দেখবেন প্যানের গা ছেড়ে মিশ্রণটি উঠে আসছে তখন সামান্য ঘি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা করে নিন লাড্ডুর মিশ্রণ। এরপর দু'হাতে ঘি মেখে অল্প করে হাতে নিয়ে গোল করে তৈরি করুন লাড্ডু।

এরপর শুকনো নারকেল গুঁড়ায় গড়িয়ে কোট করে নিন লাড্ডু। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা তরমুজের লাড্ডু। এবার পরিবেশ করুন।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)