সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মুক্ত জলাশয়ে কচুরিপানায় প্রকৃতির হাসি

প্রকৃতির অপরূপ সাজে সেজেছে চট্টগ্রামের মিরসরাই। উপজেলার বিভিন্ন মুক্ত জলাশয়ে এখন ফুটেছে কচুরিপানার ফুল। সবুজ পাতা আর নীল আকাশের পটভূমিতে ফুলগুলো যেন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত ছবি। উপজেলার নিজামপুর, বড়তাকিয়া, হাদিফকিরহাট, মিঠাছড়া ও আবুরহাটের খাল-বিল ও পুকুরে দৃষ্টিনন্দন ফুল দেখা যাচ্ছে। ফুলগুলো জলাশয়

প্রকৃতির অপরূপ সাজে সেজেছে চট্টগ্রামের মিরসরাই। উপজেলার বিভিন্ন মুক্ত জলাশয়ে এখন ফুটেছে কচুরিপানার ফুল। সবুজ পাতা আর নীল আকাশের পটভূমিতে ফুলগুলো যেন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত ছবি। উপজেলার নিজামপুর, বড়তাকিয়া, হাদিফকিরহাট, মিঠাছড়া ও আবুরহাটের খাল-বিল ও পুকুরে দৃষ্টিনন্দন ফুল দেখা যাচ্ছে। ফুলগুলো জলাশয়ের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।

জানা গেছে, গ্রাম-গঞ্জের পুকুর, খাল-বিল কিংবা হ্রদের জলে ভাসে অপার সৌন্দর্যের প্রতীক এই ফুল। এটি একধরনের জলজ ফুল, যা তার রং, গন্ধ ও কোমলতার জন্য সবাইকে মুগ্ধ করে। এ ফুলের রং সাধারণত হালকা বেগুনি বা নীলচে-বেগুনি, মাঝে মাঝে পাপড়ির এক কোণে থাকে একফোঁটা হলুদ দাগ, যা ফুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ফুলগুলো গুচ্ছাকারে ফোটে, যেন নরম মেঘের মতো পানির বুকে ভেসে থাকে। গাছের পাতা গোল ও সবুজ, ডাঁটা ফাঁপা। তাই গাছটি সহজেই পানির ওপর ভেসে থাকে।

সাধারণত বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত এ ফুল ফোটে। তখন জলাশয় ভরে ওঠে বেগুনি রঙের ফুলে। এ ফুল শুধু প্রকৃতিকে সাজায় না, মানুষের মনেও আনে প্রশান্তি ও সৌন্দর্যের অনুভূতি। তবে গাছটি অতিবৃদ্ধ হলে কখনো কখনো জলাশয়ের প্রবাহে বাধা দেয়। তবুও রূপের সামনে সেই ত্রুটি যেন হার মানে।

আরও পড়ুনমালচা নাকি কেশরদাম, কী নামে চেনেন?পানিফল চাষে কম খরচে বেশি লাভ

স্থানীয় কৃষক মহিউদ্দিন হোসেন বলেন, 'আগে কচুরিপানা দেখলে বিরক্ত লাগতো। এখন ফুল ফুটলে মনে হয় প্রকৃতি হাসছে। সকালে কাজের সময় থেমে দেখি, চোখ জুড়িয়ে যায়।'

স্কুলছাত্রী নাফিসা নাওয়াল বলেন, 'প্রতিদিন স্কুলে যাওয়ার পথে এই ফুল দেখি। বন্ধুরা মিলে ছবি তুলি। মনে হয়, যেন কোনো ফুলের বাগানে হাঁটছি। ফুলগুলোর রং খুব দৃষ্টিনন্দন।'

প্রকৃতিপ্রেমী মেহেদী হাসান বলেন, 'ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা হয়ে উঠেছে মিরসরাইয়ের জলাশয়গুলো। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পরিত্যাক্ত ডোবাগুলোয় এ ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে।'

মিরসরাই উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় বলেন, 'কচুরিপানা জলাশয়ের পানির প্রবাহে কিছুটা বাধা সৃষ্টি করলেও এর ফুল আমাদের পরিবেশের প্রাকৃতিক ভারসাম্যের অংশ। নিয়ন্ত্রিতভাবে এটি রক্ষা করা গেলে প্রকৃতির সৌন্দর্য যেমন বাড়বে; তেমনই জলজ প্রাণীর আশ্রয়ও সংরক্ষিত থাকবে।'

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)