সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বরিশালে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

বরিশালে সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজির দাম। তবে গত দুই সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম। সোমবার (২১ এপ্রিল) সকালে বরিশালের পাইকারি সবজির বাজার, আড়ত ও মাছ-মাংসের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বরিশালে সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজির দাম। তবে গত দুই সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম। সোমবার (২১ এপ্রিল) সকালে বরিশালের পাইকারি সবজির বাজার, আড়ত ও মাছ-মাংসের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি কেজি ২৫ থেকে ৩০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা করে। এছাড়া কাঁচামরিচ গত সপ্তাহে কেজি ৩৫-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা করে, পটোল গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহের তুলনায় ৩ থেকে ১০ টাকা বেড়ে বেগুন আকার ভেদে ৪৫-৫০ টাকা, সজনে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬৫ টাকা, কুমড়া ৪০ টাকা, করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৪০-৫০ টাকা ও লেবুর হালি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মিষ্টি আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। সোনালি মুরগি ৩৩০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজি প্রতি রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাস মাছ ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হওয়ায় দাম কমে সাধারণের নাগালের মধ্যে চলে এসেছে। গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজি ৩ থেকে ১০ টাকা বাড়লেও সরবরাহ বাড়লে আবার দাম কমে যাবে।

বরিশালে সবজির একমাত্র পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ী মেসার্স শাহারিয়া বাণিজ্যালয়ের মালিক মো. আলী হোসেন খান জাগো নিউজকে জানান, বেশ কিছুদিন ধরেই সবজির দাম কম। এর মূল কারণ হচ্ছে এবার দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হয়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও সবজি কম মূল্যে বিক্রি হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বিভিন্ন খরচের দোহাই দিয়ে পাইকারি বাজার থেকে সবজি কিনে দ্বিগুণ মূল্যে খুচরা বাজারে বিক্রি করে।

নগরীর বাংলাবাজার এলাকার খুচরা সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, পাইকারি বাজারের দাম খুচরা বাজারে হিসাব করলে হবে না। কারণ পাইকারি বাজার থেকে পণ্য কেনার পর তা পরিবহন ব্যয় ও শ্রমিক দিয়ে আনতে হয়। এরপর বাজারে নিয়ে বসলে সেখানে আলাদা খরচ দিতে হয়। পাশাপাশি বিদ্যুৎ বিলের জন্য আলাদা টাকা দিতে হয়। অনেক সময় পণ্য নষ্ট হলে লোকসান আমাদেরই গুনতে হয়। তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারি বাজারের তুলনা করে লাভ নেই।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধে প্রায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

শাওন খান/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)