সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পদ্মার দুই ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বি‌ক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশ। উন্মুক্ত নিলামে মাছ দুটি ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশ। উন্মুক্ত নিলামে মাছ দুটি ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় জেলে কবির হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন জেলে কবির হালদার। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি চার হাজার টাকা দরে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

আরও পড়ুন:

স্থানীয় জেলে ও আড়তদাররা জানান, সম্প্রতি পদ্মা নদীতে বড় ইলিশের দেখা মিললেও তা প‌রিমাণে খুবই কম। ধরাও পড়ছে কম। এ কারণে বাজারে বড় ইলিশের দাম বেড়ে গেছে।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, অনেকদিন পর আড়তে বড় সাইজের ইলিশ এসেছে। পদ্মার বড় সাইজের ইলিশের ব্যাপক চা‌হিদা র‌য়ে‌ছে। সামান্য লাভে মাছ দুটি বিক্রি করে দেবো।

রুবেলুর রহমান/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)