সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ভবনের ছাদে হোক শীতকালীন সবজির বাগান

একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক। সেই তুলনায় আমাদের দেশের বনভূমির পরিমাণ অনেক কম। এতে পৃথিবীর ওপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব বাড়ছে। তাই পরিবেশবিদরা পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে যেসব বিষয়ে জোর দিতে বলেছেন, তার মধ্যে অন্যতম ছাদকৃষি।

একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক। সেই তুলনায় আমাদের দেশের বনভূমির পরিমাণ অনেক কম। এতে পৃথিবীর ওপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব বাড়ছে। তাই পরিবেশবিদরা পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে যেসব বিষয়ে জোর দিতে বলেছেন, তার মধ্যে অন্যতম ছাদকৃষি।

শুধু যে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাদকৃষি আবশ্যক, তা কিন্তু নয়। সৌন্দর্য বর্ধন কিংবা বাড়তি আয়ের উৎস এই ছাদকৃষি। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেকে পুষ্টির চাহিদা মেটাতে নানাবিধ সবজির চাষ করছেন। লাউ, শিম, টমেটো ইত্যাদি শীতকালীন সবজি শোভা পাচ্ছে সেসব ছাদ বাগানে।

কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) তথ্যমতে, খাদ্যবিজ্ঞানীরা একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রতিদিন ৪০০ গ্রাম ফল-সবজি খাবার গ্রহণের পরামর্শ দেন। এর মধ্যে শাকপাতা ১১০ গ্রাম, ফুল-ফল-ডাঁটা জাতীয় সবজি ৮৫ গ্রাম, মূল জাতীয় ৮৫ গ্রাম ও ফল ১১০ গ্রাম।

আরও পড়ুন: শীতে ছাদ বাগান ও গাছের যত্নে করণীয়

তবে এই পরিমাণে শাক-সবজি অনেকেই গ্রহণ করছেন না। বিশেষ করে বর্তমান প্রজন্মের খাদ্যতালিকায় সুষম খাদ্যের উপস্থিতি অত্যন্ত কম। শুধু যে অর্থের অভাবে খাদ্যতালিকায় সবজির উপস্থিতি সামান্য; এমনটি নয়। নিরাপদ ও সতেজ সবজির অভাবেও অনেকে শরীরের পুষ্টির চাহিদা মেটাতে পারছেন না।

তাই টাটকা শাক-সবজি পেতে অনেকেই বাড়ির আঙিনায় গড়ে তুলছেন শাক-সবজির বাগান। গ্রামাঞ্চলে বাড়ির আঙিনায় করা সম্ভব হলেও শহরাঞ্চলে বাধে বিপত্তি। তাই বিকল্প হিসেবে অনেকে নিজের বাসার ছাদে গড়ে তুলছেন শখের বাগান। তুলনামূলক সহজ হওয়ায় লাগাচ্ছেন শীতকালীন সবজির চারা।

এতে হাতের কাছে শাক-সবজি থাকলে সবাই তা খেতে আগ্রহী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর সেটি যদি হয় টাটকা, তাহলে কোনো কথাই নেই। তবে ছাদবাগান করার আগে অনেকেই ছাদের প্ল্যাস্টারের ক্ষয়ক্ষতি নিয়ে দ্বিধায় থাকেন। সে ক্ষেত্রে বড় আকারের টবের ভেতর শাক-সবজি ফলানো অনেক নিরাপদ।

আরও পড়ুন: শামীমের ছাদ বাগানে ৮০ রকমের মরুর গোলাপ

শীতকালীন সবজি টমেটো, বেগুন, মরিচ, লেটুসপাতা, লাউ শাক, শিম গাছ ইত্যাদি ফসল সহজেই টবের ভেতর করা সম্ভব। নিজহাতে গড়া সবজির বাগানে যত্নেও কোনো ত্রুটি রাখা হয় না। স্বাস্থ্য সচেতনতায় রাসায়নিকের বদলে প্রাকৃতিক জৈব সারকেই বেছে নেন সবাই।

এতে বনভূমির পরিমাণ যেমন বাড়ে; তেমনই বৈশ্বিক উষ্ণতাও কমে আসে। শহরের বাড়ির পরিবেশ হয়ে ওঠে শীতল। পাশাপাশি বাড়তি আয়ের সঙ্গে উৎপাদিত পুষ্টিকর সবজি খেতেও অন্যরকম অনুভূতি জেগে ওঠে। তাই শীতে ভবনের ছাড়ে গড়ে তুলুন শাক-সবজির বাগান।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)