সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

স্বাদে নতুনত্ব আনতে বাড়িতে বানান টমেটো রাইস

অনেকেই ভাত খেতে খুব পছন্দ করেন, কিন্তু প্রতিদিন একই স্বাদের ভাত খেতে খেতে একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি দূর করতে চাইলে সহজেই তৈরি করা যায় টমেটো রাইস। ভাতের সঙ্গে টমেটো ও বিভিন্ন মসলার মিশেলে এই খাবার শুধু সুস্বাদুই নয় বরং স্বাস্থ্যকরও।

অনেকেই ভাত খেতে খুব পছন্দ করেন, কিন্তু প্রতিদিন একই স্বাদের ভাত খেতে খেতে একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি দূর করতে চাইলে সহজেই তৈরি করা যায় টমেটো রাইস। ভাতের সঙ্গে টমেটো ও বিভিন্ন মসলার মিশেলে এই খাবার শুধু সুস্বাদুই নয় বরং স্বাস্থ্যকরও।

টমেটো রাইস হজমে সহায়ক এবং স্বাদ পরিবর্তনের জন্য খুবই উপযোগী। টমেটোতে থাকা লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টি অক্সিড্যান্ট শরীরের জন্য উপকারী, বিশেষ করে এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।

বাঙালির খাদ্যাভ্যাস এখন ধীরে ধীরে ফিউশন খাবারের দিকে ঝুঁকছে। বিভিন্ন ধরনের মসলা ও উপকরণ ব্যবহার করে ভাত রান্না করলে তা নতুন স্বাদ এনে দেয়। টমেটো রাইসও তেমনই একটি খাবার, যা সহজে রান্না করা যায় এবং খেতেও খুবই মজাদার।

আসুন জেনে নেওয়া যাক টমেটো রাইস কীভাবে বাড়িতে তৈরি করবেন-

প্রথমে একটি পাত্রে পরিমাণমতো তেল বা ঘি গরম করুন। তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ যোগ করে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন।

পেঁয়াজ নরম হয়ে এলে টমেটো কুচি দিয়ে দিন। মাঝারি আঁচে টমেটো রান্না করুন, যাতে তা ভালোভাবে গলে মসলার সঙ্গে মিশে যায়। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও গরম মসলা দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে এলে ধুয়ে রাখা চাল যোগ করুন এবং ২ থেকে ৩ মিনিট মসলার সঙ্গে নেড়ে ভেজে নিন। এতে চালের সঙ্গে মসলার স্বাদ ভালোভাবে মিশে যাবে।

এরপর প্রয়োজনমতো গরম পানি ও স্বাদ অনুযায়ী লবণ দিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ একেবারে কমিয়ে পাত্র ঢেকে দিন। ধীরে ধীরে চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে ভাত ঝরঝরে হয়ে যাবে। ভাত পুরোপুরি রান্না হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। কয়েক মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন।

গরম গরম টমেটো রাইস ঠান্ডা রায়তা, সালাদ বা ভাজা পাপড়ের সঙ্গে পরিবেশন করুন। টক-ঝাল-মসলার মিশেলে এই টমেটো রাইস দুপুর বা রাতের খাবারে এনে দেবে ভিন্ন স্বাদ।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)