সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

টমেটো চাষে হেক্টরপ্রতি ৫ লাখ টাকা লাভ

শীতকালীন টমেটো চাষে বিপ্লব ঘটিয়েছেন সুনামগঞ্জের কৃষকরা। তারা হেক্টরপ্রতি ২৫-৩০ টন টমেটো উৎপাদন করেছেন। জেলার উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। উৎপাদন খরচ বাদে হেক্টরপ্রতি ৫-৬ লাখ টাকা লাভ হয়েছে বলে জানান তারা। ফলে টমেটোর চাষ বাড়ছে। উচ্চ

শীতকালীন টমেটো চাষে বিপ্লব ঘটিয়েছেন সুনামগঞ্জের কৃষকরা। তারা হেক্টরপ্রতি ২৫-৩০ টন টমেটো উৎপাদন করেছেন। জেলার উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। উৎপাদন খরচ বাদে হেক্টরপ্রতি ৫-৬ লাখ টাকা লাভ হয়েছে বলে জানান তারা। ফলে টমেটোর চাষ বাড়ছে। উচ্চফলনশীল এ টমেটো চাষের সম্ভাবনাময় জেলা সুনামগঞ্জ।

টমেটো ক্ষেতে গিয়ে দেখা যায়, সবুজ পাতার ভেতর থেকে উঁকি দিচ্ছে টমেটো। জমির একপাশে টমেটোর স্তূপ। কৃষক শাহ আলম নিজের ১০ একর জমিতে টমেটো চাষ করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, 'এরই মধ্যে প্রায় ৪০ শতাংশ টমেটো বিক্রি হয়েছে, যা ৫০ লাখ টাকার বেশি। আশা করছি আরও ২০-৩০ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারব।'

আরও পড়ুন: বিষমুক্ত টমেটো চাষে বেশি লাভের স্বপ্ন

জানা যায়, টমেটো চাষ করে ভাগ্য বদল হচ্ছে সুনামগঞ্জের চাষিদের। বর্তমানে হেক্টরপ্রতি ৩০-৩৫ টন পর্যন্ত টমেটো চাষ হচ্ছে। এসব টমেটো হাটে-বাজারে নিতে হয় না। বিভিন্ন জেলার পাইকাররা জমি থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। তাই কম খরচে টমেটো চাষ সুনামগঞ্জের কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর জেলার ১২টি উপজেলায় আড়াই হাজার হেক্টর টমেটো চাষ হয়েছে। যার বাজার মূল্য ১৫০ কোটি। ফলে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা।

আরও পড়ুন: বেগুন গাছে টমেটো চাষে সফল জহুরুল

কৃষক হোসেন মিয়া জাগো নিউজকে বলেন, 'ঋণ করে টমেটো চাষ করে আমি সফল। এ বছর টমেটো চাষ করে খুব লাভবান হয়েছি।'

কৃষক হামিদ মিয়া জাগো নিউজকে বলেন, 'বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ক্ষতি পুষিয়ে উঠতে এ বছর চড়া সুদে টাকা এনে টমেটো চাষ করেছি। চাষ করে আমি অনেক লাভবান। আগামীতে আরও টমেটো চাষ করব।'

আরও পড়ুন: শীতকালীন সবজি চাষে ব্যস্ত ঝালকাঠির কৃষকরা

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জাগো নিউজকে বলেন, 'এ বছর টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আগামী বছর যেন আরও টমেটো চাষ হয়, সে জন্য কৃষকদের উৎসাহিত করব।'

লিপসন আহমেদ/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)