সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জালে উঠছে না কাঙ্ক্ষিত ইলিশ

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার অনুমতি মিললেও পটুয়াখালীর বাজারগুলোতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। নদীতে নেমেও জেলেরা জালে তুলতে পারছেন না আশানুরূপ ইলিশ, ফলে হতাশ তারা।

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার অনুমতি মিললেও পটুয়াখালীর বাজারগুলোতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। নদীতে নেমেও জেলেরা জালে তুলতে পারছেন না আশানুরূপ ইলিশ, ফলে হতাশ তারা।

সরেজমিনে পটুয়াখালী সদর মাছ বাজার, নিউ মার্কেট, পুরান বাজার, নতুন বাজার ও পয়লা পাড় এলাকার বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের সরবরাহ খুবই কম। যে অল্পসংখ্যক ইলিশ পাওয়া যাচ্ছে, তার দামও নাগালের বাইরে। কেজিতে তিনটি ইলিশ ১ হাজার টাকা, চারটি ইলিশ ৭০০ টাকা, পাঁচটি ইলিশ ৬০০ টাকা এবং ছোট আকারের জাটকা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দিনমজুর সোবহান মিয়া বলেন, অবরোধ শেষ হয়েছে ভেবে বাজারে এসেছিলাম, আশা করেছিলাম মাছের উপস্থিতি বেশি থাকবে। কিন্তু মাছ খুবই কম, তার মধ্যে দামও অনেক বেশি। এগুলো আমাদের মতো মানুষের নাগালের বাইরে। তাই আজ চিংড়ি কিনে বাড়ি ফিরছি।

নিউ মার্কেটের মাছ বিক্রেতা হারুন বলেন, সরবরাহ না থাকায় দাম বেড়ে গেছে। ক্রেতার চাহিদা থাকলেও পর্যাপ্ত মাছ না থাকায় বাজারে স্থিতিশীলতা ফিরছে না। তাছাড়া বাজারে যে ইলিশ আছে, সেগুলোর পেটে এখনো ডিম রয়েছে।

মাদারবুনিয়া ইউনিয়নের জেলে মো. জসিম বলেন, সরকারি সহযোগিতা না পেয়ে ২২ দিন ঘরে বসে ছিলাম। এখন নদীতে নামলেও প্রত্যাশিত মাছ পাচ্ছি না।

পায়রা নদীর পাড়ের জেলে ফোরকান মিয়া বলেন, প্রজনন মৌসুমে নদীতে মাছের চলাচল বেড়েছিল, কিন্তু এখন জালে তেমন কিছুই ধরা পড়ছে না। হয়তো পানি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে মাছ এখনো গভীর সাগরে অবস্থান করছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, অবরোধের আগে ৬৯ হাজার ৪৩ জন জেলেকে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সরকার পর্যাপ্ত সহযোগিতা করেছে। আজ থেকে জেলেরা নদীতে নেমেছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে ইলিশের সরবরাহ স্বাভাবিক হবে এবং দামও ক্রেতার নাগালে চলে আসবে।

গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অবরোধ কার্যকর ছিল। পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৮০ হাজার ২০ জন। অবরোধ শেষে শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাত থেকে পায়রা, তেঁতুলিয়া, আগুনমুখা পিয়া নদী ও বঙ্গোপসাগরে জেলেরা আবারও মাছ ধরতে নেমেছেন।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)