সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

উদ্বোধনের পরদিনই বন্ধ ম্যংগো স্পেশালের পশুবাহী ওয়াগন

ঈদুল আজহায় স্বল্প খরচে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলপথ কর্তৃপক্ষ। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্বোধনের পরদিনই পশু সংকটে বন্ধ হয়ে গেছে এ কার্যক্রম। আজ ম্যাংগো স্পেশাল ট্রেনের কোনো ওয়াগনে যায়নি কোরবানির পশু।

ঈদুল আজহায় স্বল্প খরচে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলপথ কর্তৃপক্ষ। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্বোধনের পরদিনই পশু সংকটে বন্ধ হয়ে গেছে এ কার্যক্রম। আজ ম্যাংগো স্পেশাল ট্রেনের কোনো ওয়াগনে যায়নি কোরবানির পশু।

রোববার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ৪০ টি গরু ও ছয় টি ছাগল ম্যাংগো স্পেশালের দুটি ওয়াগনে পরিবহন করা হয়েছিল। তবে আজকে সে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কোনো খামারি আমাদের ট্রেনের ওয়াগন ভাড়া নেয়নি। তাই শুধু আম নিয়ে ঢাকার পথে যাত্রা করেছে ম্যাংগো স্পেশাল ট্রেনটি।

স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ আরও বলেন, এ কার্যক্রম থাকবে ২৬ জুন পর্যন্ত। যদি কোনো খামারি ট্রেনে পশু নিয়ে ঢাকায় যেতে চান, আমরা সে ব্যবস্থা করবো।

অন্য বছরের মতো চালু করা হয়নি স্পেশাল ক্যাটল ট্রেন। ম্যাংগো স্পেশাল ট্রেনের দুটি ওয়াগনে শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০টি গরু ও ছয়টি ছাগল নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)