সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ডায়াবেটিস রোগীদের যেসব ফল খাওয়া উচিত নয়

অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস। বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী বাড়ছে। জীবনযাত্রায় পরিবর্তন আনলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজতর হয়। এজন্য কী খাওয়া যাবে আর কী খাওয়া যাবে না সে বিষয়ে খেয়াল রাখা জরুরি।

অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস। বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী বাড়ছে। জীবনযাত্রায় পরিবর্তন আনলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজতর হয়। এজন্য কী খাওয়া যাবে আর কী খাওয়া যাবে না সে বিষয়ে খেয়াল রাখা জরুরি।

মূলত শরীরে শর্করার মাত্রা ঠিক না থাকলে ডায়াবেটিস হয়। শরীর সঠিক পরিমাণে ইনসুলিন তৈরি না করার কারণে এটি ঘটে। কিছু মানুষ এই রোগ নিয়ে জন্মায়, আবার কিছু লোকের খারাপ খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাত্রার কারণে সুগারের মাত্রা বেড়ে যায়।

যদি খালি পেটে আপনার চিনির মাত্রা ১০০ এমজি/ডিএল-এর বেশি হয়, তাহলে তা ডায়াবেটিসের লক্ষণ। খাওয়ার পরে যদি সুগার ১৪০ এমজি/ডিএল-এর বেশি থাকে, তবে তা ডায়াবেটিসের লক্ষণ।

চিকিৎসকরা ডায়াবেটিস রোগীদের ফল খাওয়ার পরামর্শ দেন। তবে, ডায়াবেটিস রোগীদের উচিত তাদের নিজস্ব খাদ্য পরিকল্পনা করার। তাদের খাদ্যতালিকায় চিনির পরিমাণের দিকে নজর রাখতে হবে বা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া এড়িয়ে চলতে হবে।

ঠিক একইভাবে ফল খাওয়ার ক্ষেত্রে তাতে কতটা সুগার আছে সেদিকে নজর রাখতে হবে। চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীরা ফল খেতে পারেন, তবে কোন ফল খাবেন আর কোনটি খাবেন না তা জানা জরুরি।

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কোন কোন ফল খাওয়া উচিত?

>> কিউই>> আপেল>> কমলা>> স্ট্রবেরি>> চেরি

ডায়াবেটিসে কোন ফল খাওয়া উচিত নয়?

>> তরমুজ>> আনারস>> কলা>> আম

চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস রোগীদের ফলের রস পান করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে বাজারে পাওয়া প্যাকেটজাত জুস পান করবেন না। এর পরিবর্তে ফল খাওয়া উচিত। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

তবে খুব বেশি ফল খাবেন না। বেশি ফল খেলে ডায়াবেটিস রোগীর সুগার লেভেল বেড়ে যেতে পারে। চিকিৎসকরা বলেন, ডায়াবেটিস রোগীদের প্রতিদিন তাদের খাদ্যতালিকায় এক থেকে দুটি ফল খাওয়া উচিত।

সকালে ফল খাওয়া বেশি উপকারী বলে মনে করা হয়। খাবারের সঙ্গে ফল কখনোই খাওয়া উচিত নয়। গভীর রাতেও ফল খাওয়া এড়িয়ে চলা উচিত।

সূত্র: এবিপি নিউজ

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)