সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত ৩ লাখ জেলে

রাত ১২টার পর থেকে উঠে যাচ্ছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। দীর্ঘদিন পর নদীতে নামবেন জেলেরা। এরইমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছেন তারা। তাদের স্বপ্ন নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে।

রাত ১২টার পর থেকে উঠে যাচ্ছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। দীর্ঘদিন পর নদীতে নামবেন জেলেরা। এরইমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছেন তারা। তাদের স্বপ্ন নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে।

সরেজমিন দেখা গেছে, রোববার (৩ নভেম্বর) সকাল থেকেই ট্রলার, নৌকা, জালসহ মাছ শিকারের সব উপকরণ মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ কেউ তীর থেকে তাদের ট্রলার ও নৌকা দলবেঁধে টেনে নদীতে নামাচ্ছেন। আবার কেউ ট্রলারের ইঞ্জিন নদীর তীরে চালিয়ে পরীক্ষা করে নিচ্ছেন।

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তুলাতুলি গ্রামের বাসিন্দা ও মেঘনা নদীর জেলে জাহাঙ্গীর মাঝি, আব্দুর রহমান ও আব্দুল হাকিম মাঝি বলেন, 'আজ রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ১২টা ১ মিনিটের পর আমরা নদীতে নামবো। ইলিশ শিকারের জন্য ট্রলার, নৌকা ও জালসহ সব ধরনের উপকরণ প্রস্তুত করে রাখা হয়েছে।'

একই এলাকার ইউনুস মাঝি ও আজগর মাঝি বলেন, 'নিষেধাজ্ঞার সময় আমরা সরকারিভাবে ২৫ কেজি চাল পেয়েছি। কিন্তু সংসারে খাওয়ার জন্য অন্যান্য খাবার কিনতে হয়েছে। আয়-রোজগার বন্ধ ছিল তাই ধারদেনা করে সংসার চালিয়েছি। এখন নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে ইলিশ শিকার করে সব ধারদেনা পরিশোধ করতে পারবো বলে স্বপ্ন দেখছি।'

নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। তিনি বলেন, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেরা নেমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ শিকার করতে পারবেন। তখন তারা তাদের বিগত দিনের ধারদেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। ২২ দিনের নিষেধাজ্ঞা মোটামুটি সফল হয়েছে বলেও দাবি করেন এই কর্মকর্তা।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভোলার সাত উপজেলা থেকে চার শতাধিক জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে অন্তত সাড়ে তিনশ জেলেকে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। একই সময় ইলিশ পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ের ওপরও ছিল নিষেধাজ্ঞা।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)