সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শিবচরে পদ্মাপাড়ের ইলিশের হাট ভেঙে দিলো প্রশাসন

মাদারীপুর শিবচরের পদ্মাপাড়ের ইলিশের হাট ভেঙে দিয়েছে প্রশাসন। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকার ইলিশের হাটটি ভেঙে দেওয়া হয়। এসময় উদ্ধার করা হয় ৮০ হাজার মিটার জাল এবং ৬০ কেজি ইলিশ।

মাদারীপুর শিবচরের পদ্মাপাড়ের ইলিশের হাট ভেঙে দিয়েছে প্রশাসন। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকার ইলিশের হাটটি ভেঙে দেওয়া হয়। এসময় উদ্ধার করা হয় ৮০ হাজার মিটার জাল এবং ৬০ কেজি ইলিশ।

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু জেলেরা পদ্মায় ইলিশ শিকার করছেন। পরে পদ্মার পাড়েই এ মাছ বিক্রি করা হয়। মাছ বিক্রির জন্য পদ্মার পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী হাট।

নদীতে অভিযানের পাশাপাশি শুক্রবার বিকেলে সেনাবাহিনী, পুলিশ, মৎস্য অফিস ও উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় হাটের সব অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়। তবে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা এবং ক্রেতারা দ্রুত সরে পড়েন।

মৎস্য অফিস সূত্র আরও জানা যায়, ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে ৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬ লাখ ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক করা হয় ৪০ জেলেকে। এদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্ত বয়স্ক ৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা হয় ১৩টি ট্রলার। উদ্ধার করা হয় ৩১০ কেজি ইলিশ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে অস্থায়ী ইলিশের হাটে অভিযান চালানো হয়েছে। হাটটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া নদীতে নিয়মিত অভিযান চলমান।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)