সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

মা ইলিশ সংরক্ষণ সময়ে জেলেরা নদীতে নামলে কঠোর ব্যবস্থা

চাঁদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে। অন্য বছরের তুলনায় এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোরভাবে মনিটরিং করবো। অভিযান চলাকালে আমরা কোনো জেলেকে নদীতে নামতে দিবো না। যদি কেউ আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্য

চাঁদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে। অন্য বছরের তুলনায় এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোরভাবে মনিটরিং করবো। অভিযান চলাকালে আমরা কোনো জেলেকে নদীতে নামতে দিবো না। যদি কেউ আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সময়টাতে যতগুলো বরফ কল আছে তা বন্ধ থাকবে। লোকাল যে বাজারগুলোতে অবৈধভাবে ইলিশ বিক্রি হয়, সেসব বাজার আমরা মনিটরিং করবো। শুধুমাত্র বিক্রেতা নয়, রাস্তা যদি ক্রেতাদের কাছ থেকেও ইলিশ পাওয়া যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। টাস্কফোর্সের সঙ্গে যেন সেনাবাহিনী ওইসব অবৈধভাবে ইলিশ বিক্রির ঘাটগুলোতে যায় সেজন্যে অনুরোধ করবো। ২৪ ঘণ্টাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ডিসি বলেন, কোনো দুস্কৃতকারি প্রশাসনকে তুচ্ছ করবে তা সম্ভব না। যদি করে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনপ্রতিনিধিরা বা অন্য কেউ সহায়তা করুক বা না করুক আমরা সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করবো। যে সব নদীর শাখা মুখ রয়েছে সেসব স্থানে কঠোর নজরদারি করতে হবে।

বালুমহল সংক্রান্তে জেলা প্রশাসক বলেন, আমাদের কোনো বৈধ বালুমহল নেই। ইতোমধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। যদি কেউ বালু উঠাতে যায় তারা অবৈধ, আর তাদের বিরুদ্ধে কঠোর থাকবো। কোনভাবেই নদীতে ড্রেজার চলবে না।

তিনি বলেন, দাদন ব্যবসায়ী, বরফ কল ব্যবসায়ী, মৎস ব্যবসায়ীদের সঙ্গে একটু মতবিনিময় করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও জেলেদের সঙ্গে মতবিনিময় করবো। অভিযানকালীন চার জেলার সমন্বয়ে কাজ করা যেতে পারে। এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মনিরুল ইসলাম, মৎস্যজীবী নেতা তছলিম বেপারী প্রমুখ।

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)