সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

মেনোপজের পরও থাকুন সুস্থ

একজন নারী তাঁর জীবনচক্রের শৈশব, কৈশোর এবং পূর্ণ বিকশিত প্রজননক্ষম সময় পেরিয়ে একসময় মধ্য বয়সে উপনীত হন। প্রতিটি পর্যায়েই নারীর জীবনে হরমোনজনিত নানা রকম পরিবর্তন ঘটে। এ বয়সও ব্

একজন নারী তাঁর জীবনচক্রের শৈশব, কৈশোর এবং পূর্ণ বিকশিত প্রজননক্ষম সময় পেরিয়ে একসময় মধ্য বয়সে উপনীত হন। প্রতিটি পর্যায়েই নারীর জীবনে হরমোনজনিত নানা রকম পরিবর্তন ঘটে। এ বয়সও ব্যতিক্রম নয়। একটা বয়সের পর নারী হরমোনগুলো নিম্নমুখী হতে থাকে, ডিম্বাণুর পরিস্ফুটন বন্ধ হয়ে যায় বলে আর মাসিক হয় না এবং সন্তানধারণের সক্ষমতা থাকে না, এ পরিবর্তনকালকেই বলা হয় ‘মেনোপজ’।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘মেনোপজ’ বলতে বোঝায় নারীর মাসিক ঋতুচক্র চিরতরে বন্ধ হয়ে যাওয়া। মাসিক যদি একাধারে ১২ মাস বন্ধ থাকে, তখন সেই নারী মেনোপজে পৌঁছেছেন বলে ধরা হয়। এটি হয় যখন ডিম্বাশয় সম্পূর্ণরূপে ডিম্বাণু পরিস্ফুটন বন্ধ করে দেয়। ফল হিসেবে শরীরে নারী হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন কমতে থাকে। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যেই নারীদের মেনোপজ হয়ে থাকে। মেনোপজের গড় বয়স ৫০ বছর। ৪০ বছরের আগেও এ ঘটনা ঘটতে পারে, ৪০, এর আগে কারও মেনোপজ হলে তাকে বলা হয় ‘প্রিম্যাচিউরড মেনোপজ’। আবার ৫৫ বছরের পরে প্রতি মাসে মাসিক হওয়াটাও স্বাভাবিক নয়।

যখন একজন নারীর কোনো অসুস্থতা অথবা ওষুধ ছাড়া একনাগাড়ে ১২ মাস মাসিক বন্ধ থাকে, তখন তিনি মেনোপজে পৌঁছেছেন বলে ধরা হয়। মেনোপজের আগে অনেক নারীর নানা কারণে মাসিক অনিয়মিত হতে পারে, কিছুদিন বন্ধ থাকা, দেরি করে হওয়া, অথবা ঘন ঘন মাসিক হওয়া, পরিমাণে বেশি বা কম হওয়া ইত্যাদি হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো বিশেষ কারণ আছে কি না খতিয়ে দেখতে হয়।

ডিম্বাশয় থেকে নিঃসৃত নারী হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নারী দেহের সৌন্দর্য, নিয়মিত মাসিক ও সন্তান ধারণ, ত্বকের লাবণ্য ও কমনীয়তা, স্বাভাবিক যৌনজীবন ও যৌনচাহিদা, চুলের ঘনত্ব, হাড়ের ক্ষয়রোধ, হৃদ্‌যন্ত্রের সচলতা ও মনোদৈহিক কর্মক্ষমতা ধরে রাখে। মেনোপজের পর এ হরমোন কমে যাওয়ার কারণে শরীর ও মনে তার কিছু প্রভাব পড়তে থাকে।

এ কারণে মাসিক একাধারে এক বছর বন্ধ থাকার পাশাপাশি আরও কিছু উপসর্গ দেখা যায়, বিজ্ঞাপন

হট ফ্লাশ: হঠাৎ হঠাৎ শরীরে অনেক গরম লাগা, ঘাম হওয়া, অস্থিরতা বোধ হতে পারে। এটা দিনে অনেকবার হতে পারে এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে।

নাইট সোয়েট: রাতে অতিরিক্ত ঘাম এমনকি এসির মধ্যেও ঘামতে থাকা।

অনিয়মিত ঘুম: ঘুম ভেঙে যাওয়া বা ঠিকমতো না হওয়া।

আবেগীয় পরিবর্তন: আবেগপ্রবণতা, ভুলে যাওয়া, অস্থিরতা, মন-মেজাজ খিটখিটে হওয়া, মাথাব্যথা, কোনো কিছুতে মন স্থির করতে না পারা, অবসাদগ্রস্ততা দেখা দিতে পারে।

ত্বকের পরিবর্তন: চুল পড়ে যাওয়া, ত্বক পাতলা হওয়া ও সজীব ভাব নষ্ট হওয়া, ত্বকের শুষ্কতা, মেছতা বা মেলাসমা-জাতীয় সমস্যা হতে পারে।

প্রথম আলোসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

ঘরে ঢোকার সময় সালাম: কোরআন-হাদিসে পারিবারিক শান্তির শিক্ষা

সুরা নুরের ৬১ নম্বর আয়াতে ঘরে প্রবেশের সময় পরস্পরকে সালাম দেওয়ার নির্দেশ আছে; সারাবাংলার ফিচারে বলা হয়েছে, এই অভ্যাস পরিবারের দূরত্ব কমিয়ে আন্তরিকতা বাড়ায়।

সারাবাংলা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

টিসিবির পণ্য বিতরণে অনিয়ম কমাতে ডিজিটাল ব্যবস্থায় জোর

চলতি অর্থবছরে টিসিবির সংগ্রহ কর্মসূচি ৮ হাজার কোটি টাকার; উপকারভোগী যাচাই থেকে সরবরাহ পর্যন্ত ডিজিটাল ব্যবস্থাপনার কথা জানাল সংস্থাটি, প্রকৃত উপকারভোগী বাছাইয়ে জোর বিশেষজ্ঞদের।

আমার দেশ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

কমলার খোসা আর ভিনিগারে ঘরেই তৈরি করুন রান্নাঘরের ক্লিনার

ফেলে দেওয়া কমলার খোসা দুই সপ্তাহ সাদা ভিনিগারে ভিজিয়ে, ছেঁকে, সমপরিমাণ পানি মিশিয়ে বানানো যায় সুগন্ধি ক্লিনার; মার্বেল ও প্রাকৃতিক পাথরে ব্যবহার নিষেধ।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)