সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

এবার টার্কিতে সাফল্য শুরু চাঁদপুরের সোহেলের

ভাসমান খাঁচায় মাছ চাষে সাফল্যের পর চাঁদপুরের পুরান বাজারের সোহেল মিয়াজী এবার টার্কি মুরগি পালন করে সাফল্য পেতে শুরু করেছেন। তিনি নিজ বাড়ির আঙিনার পতিত জমিতে টার্কি মুরগির খামার গড়ে তুলেছেন।

ভাসমান খাঁচায় মাছ চাষে সাফল্যের পর চাঁদপুরের পুরান বাজারের সোহেল মিয়াজী এবার টার্কি মুরগি পালন করে সাফল্য পেতে শুরু করেছেন। তিনি নিজ বাড়ির আঙিনার পতিত জমিতে টার্কি মুরগির খামার গড়ে তুলেছেন।

সোহেল মিয়াজী পুরানবাজার পূর্ব শ্রীরামদী তৈয়ব আলী মিয়াজীর ছেলে। ডাকাতিয়া নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ করে ২০১৫ সালে সিটি ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন তিনি।

এবার সোহেল টার্কি মুরগি পালন শুরু করে সাফল্য দেখছেন। নরসিংদীর ঘোড়াশাল থেকে চলতি বছরের জানুয়ারি মাসে ২০ হাজার টাকা দিয়ে ২টি এবং ফেব্রুয়ারি মাসে ১৮ হাজার টাকায় ১৫টি বাচ্চাসহ মোট ১৭টি টার্কি মুরগি কেনেন তিনি। এছাড়া দেড় লাখ টাকায় খামারের সেড নির্মাণ করেন।

মোট ২ লাখ টাকার পুঁজি লাগিয়ে যাত্রা শুরু করেন তিনি। মাত্র ৭ মাসেই তার খামারে ছোট-বড় মিলিয়ে এখন ৫ শতাধিক টার্কি মুরগি রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ টাকার অধিক। প্রতিটি বড় টার্কি ২৫শ টাকা ও আড়াই মাস বয়সী টার্কি ১৭শ টাকায় বিক্রি হচ্ছে।

সোহেল নিজেই টার্কির দেখাশোনা করেন। পাশাপাশি তার বাবা তাকে সহযোগিতা করেন। তার দাবি টার্কি চাষ করে দ্বিগুণেরও বেশি লাভ করা যায়। তাই বেকার যুবকরা বসে না থেকে নিজ বাড়ির পতিত জমিতে টার্কি পালন করতে পারেন।

সোহেল জানান, ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর নামে একটি যন্ত্র রয়েছে। এ মেশিনে একসঙ্গে ৩০০ ডিম দেয়া যায়। ২৮-৩০ দিনে এখানে বাচ্চা ফোটে। তার খামার থেকে প্রতি সপ্তাহে ৩০-৩৫টি ডিম পাওয়া যায়। সবগুলো ডিম দিয়েই তিনি বাচ্চা ফোটান।

সোহেলের বিশ্বাস সরকারি সহায়তা পেলে তিনি তার খামারকে দেশের টার্কি খামারের একটি মডেল হিসেবে গড়ে তুলতে পারবেন।

ইকরাম চৌধুরী/এফএ/পিআর

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)