Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

স্মৃতি সাহার রেসিপি

উপকরণ : বুটের ডাল ২৫০ গ্রাম, আদা কুচি ১ চামচ, মরিচগুঁড়া ১ চামচ, কাঁচামরিচ ৬-৭টি, জিরা, আদা একত্রে বাটা ১ চামচ, তেল, ঘি, তেজপাতা, শুকনা মরিচ ৩টা, লবণ তেল পরিমাণমতো, ঘি ১ চামচ,

সাম্প্রতিক দেশকাল২০ অক্টোবর ২০২১ · ২ মিনিটের পড়া

উপকরণ : বুটের ডাল ২৫০ গ্রাম, আদা কুচি ১ চামচ, মরিচগুঁড়া ১ চামচ, কাঁচামরিচ ৬-৭টি, জিরা, আদা একত্রে বাটা ১ চামচ, তেল, ঘি, তেজপাতা, শুকনা মরিচ ৩টা, লবণ তেল পরিমাণমতো, ঘি ১ চামচ, মৌরি ১ চিমটি, চিনি ১ চামচ।

প্রস্তুত প্রণালি : ডাল লবণ দিয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ, তেজপাতা, মৌরি, আদাকুচি ফোড়ন দিয়ে কিছু সময় ধরে জাল দিতে হবে। তারপর ডাল দিতে হবে। লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে ফুটে উঠলে ১ চামচ মরিচগুঁড়া দিতে হবে। কাঁচামরিচ দিতে হবে। কিছু সময় ঢেকে রেখে আদা-জিরা বাটা দিতে হবে। ঘি ১ চামচ, চিনি ১ চামচ দিয়ে নেড়ে নামিয়ে দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

উপকরণ : নারিকেল বাটা ২ কাপ, ক্ষীর ১ কাপ, চিনি দেড় কাপ, এলাচ গুঁড়া এক চিমটি, ঘি ১ চামচ।

প্রস্তুত প্রণালি : দুধ ঘন করে তৈরি করে নিতে হবে। নারিকেল বাটা চিনি দিয়ে অল্প আঁচে নেড়ে একটু আঠালো করতে হবে। এবার ক্ষীর মিশিয়ে কড়া পাক করতে হবে। আঠালো হলে ছাঁচে ঘি মেখে ছোট ছোট বল করে হাতের আঙ্গুলের চাপে সন্দেশ তৈরি করতে হবে।

উপকরণ : তেল ভাজার জন্য, নুন হাফ চামচ, চিনি ১ চামচ, বেকিং সোডা হাফ চামচ।

প্রস্তুত প্রণালি : ময়দা, নুন, চিনি ২ চামচ, তেল, বেকিং পাউডার দিয়ে ঝুরা-ঝুরা হলে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ছোট ছোট বল করে বেলে নিয়ে ডুবো তেলে ভেজে তুলে নিলেই তৈরি হলো লুচি।

উপকরণ : লাউ কিউব ১ কাপ, কুমড়ো কিউব ১ কাপ, ফুলকপি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, শিমকুচি ১ কাপ, বেগুন পরিমাণমতো, আলু কিউব আধাকাপ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ ৪-৫টি, তেল ১ কাপ, শুকনা মরিচ ও তেজপাতা।

প্রস্তুত প্রণালি : কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ, তেজপাতা, ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিতে হবে। তারপর নুন-হলুদ দিতে হবে। কাঁচামরিচ চেরা দেওয়া যাবে না। এরপর আধা কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে। সবজি নরম হয়ে এলে ১ চামচ ঘি ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাবড়া।

ট্যাগ#দৈনন্দিন#রেসিপি#রান্নাবান্না#স্বাস্থ্য#সাম্প্রতিক দেশকাল
সাম্প্রতিক দেশকালদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()