সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বন্যায় ভেসে আসা ডিম ফুটে বের হলো ৬০ পদ্মগোখরার বাচ্চা

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন থেকে সাপগুলো উদ্ধার করা হয়। শনিবার (২ নভেম্বর) বিকেলে সাপগুলো মহামায়া লেকের গহীন পাহাড়ে অবমুক্ত করা হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন থেকে সাপগুলো উদ্ধার করা হয়। শনিবার (২ নভেম্বর) বিকেলে সাপগুলো মহামায়া লেকের গহীন পাহাড়ে অবমুক্ত করা হয়।

মিরসরাই বনবিভাগ সূত্রে জানা গেছে, আগস্ট মাসে ফেনী ও মিরসরাইয়ে বয়ে যাওয়া বন্যার পানিতে ভেসে ৬০টি পদ্ম গোখরা সাপের ডিম উপজেলার জোরারগঞ্জ এলাকায় চলে আসে। স্থানীয় রেসকিউ টিমের সদস্যরা ডিমগুলো উদ্ধার করে একটি বক্সের মধ্যে রেখে দেন। শনিবার সাপগুলো উদ্ধার করে করে মহামায়া লেকের গহীন বনে অবমুক্ত করা হয়।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, শনিবার দুপুরের জোরারগঞ্জ এলাকা থেকে রেসকিউ টিমের সহায়তায় ৬০টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করে মহামায়া লেকের গহীন পাহাড়ে অক্ষত অবস্থায় অবমুক্ত করা হয়। মহামায়া ইকো পার্কের জীববৈচিত্র সংরক্ষণে এটি দারুণ ভূমিকা রাখবে।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার, চট্টগ্রাম বনবিভাগের ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)