সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কোয়েল পাখি পালনে স্বাবলম্বী তরুণরা

কুমিল্লায় কোয়েল পাখি পালনে স্বাবলম্বী হচ্ছেন তরুণরা। দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রাণিসম্পদ অধিদফতরের মতে, কোয়েল পাখি পালনে মনোযোগী হলে তরুণরা বেকারত্ব ঘোচাতে পারে। এখ

কুমিল্লায় কোয়েল পাখি পালনে স্বাবলম্বী হচ্ছেন তরুণরা। দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রাণিসম্পদ অধিদফতরের মতে, কোয়েল পাখি পালনে মনোযোগী হলে তরুণরা বেকারত্ব ঘোচাতে পারে। এখানকার অনেকে নিজেদের পরিবারের ডিম ও মাংসের চাহিদা মেটাতে ক্ষুদ্র আকারে কোয়েল পাখি পালন করছেন। বড় খামারি রয়েছেন কুমিল্লা সদর, সদর দক্ষিণ, লালমাই, বরুড়া, বুড়িচং ও চান্দিনাসহ বিভিন্ন উপজেলায়। জেলায় খামারির সংখ্যা ৫০-এর বেশি হবে বলে জানিয়েছেন খামারিরা।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুন্দারঘোড়া গ্রাম। এ গ্রামে তরুণ আনোয়ার উল্লাহ কোয়েল পাখি পালন করছেন। তিন বছর ধরে তিনি পালন করছেন। ঘরসহ পুঁজি লেগেছে আড়াই লাখ টাকা। প্রথম বছরে তার পুঁজি উঠে গেছে। তার বর্তমানে ২০০০ কোয়েল পাখি রয়েছে। তিনি তা থেকে প্রতিদিন ১৫০০ ডিম সংগ্রহ করেন। স্থানীয় তরুণরা পরামর্শ চাইলেও তিনি সহযোগিতা করেন। কোয়েল পালনে তার পরিবারে সচ্ছলতা এসেছে। মনোযোগী হলে কোয়েল পালনে যে কেউ সফলতা পেতে পারে বলে তার দাবি। জেলার বড় খামারি চান্দিনার রূপসী বাংলা এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে কাজ করলে সফলতা আসবে। তাছাড়া স্থানীয়ভাবে বাজার তৈরির কাজও করতে হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, কোয়েল পাখির মাংস ও ডিম পুষ্টিকর খাবার। জেলায় কোয়েল পাখির মাংস ও ডিমের চাহিদা বাড়ছে। কোয়েল পাখি পালনে স্বাবলম্বী হচ্ছে তরুণরা। জেলা প্রাণিসম্পদ অধিদফতর তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। কোয়েল পাখি চাষে তরুণরা বেকারত্ব ঘোচাতে পারে।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)