সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

হাটের আকর্ষণ রাজা-বাদশা, দাম হাঁকছে ৫০ লাখ

আর মাত্র তিনদিন পর পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কোরবানির পশুহাট। প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে হাটগুলোতে আসছেন।

আর মাত্র তিনদিন পর পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কোরবানির পশুহাট। প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে হাটগুলোতে আসছেন।

উপজেলার ২ নম্বর ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মাঠ ভর্তি কোরবানির পশু। এ হাটের আকর্ষণ রাজা ও বাদশা নামের বড় দুটি গরু। বিশাল আকৃতির গরু দুটি দেখতে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। অনেক দর্শনার্থী গরু দুটির ছবি তুলছেন, অনেকেই আবার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করছেন।

হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের গরু দুটির ওজন ২৫ মণ এবং দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা করে। গায়ের রঙ কালো এবং হালকা সাদা। গরু দুটি লম্বায় ১০ ফুট ও উচ্চতায় ৬ ফুট। খাদ্য তালিকায় আছে গমের ভুসি, ছোলা, সবুজ ঘাস ও খড়।

নামকরণের বিষয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আনা গরু দুটির মালিক আহমেদুল হক জানান, তার গরুগুলো দেখতে রাজা-বাদশাদের মতো। তাই ভালোবেসে এমন নাম রেখেছেন। প্রায় ৩ বছর ধরে গরু দুটি লালনপালন করে আসছেন তিনি।

দাম বেশি চাওয়ার বিষয়ে তিনি বলেন, গরুর খাবারের দাম এখন অনেক বেশি। প্রত্যেক গরুকে প্রতিদিন ১২০০-১৫০০ টাকার খাবার খাওয়াতে হয়। আশা করছি নিজের পছন্দের দামেই গরু দুটি বিক্রি করতে পারবো।

হাটের ইজারাদার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বলেন, দূর-দূরান্ত থেকে আমাদের হাটে প্রায় ৪ হাজার কোরবানির পশু এসেছে। তবে এবার হাটের ইজারা পেতে দেরি হওয়ায় আমাদের হাটটিতে কোরবানির পশুর সংখ্যা কিছুটা কম। আশা করছি নির্ধারিত সময়ের আগেই সব গরু বিক্রি হয়ে যাবে। ক্রেতাদের আকর্ষণ করতে বিক্রেতারা তাদের পালিত গরুগুলোর নানা আকর্ষণীয় নাম দিচ্ছেন। এগুলোর মধ্যে রাজা ও বাদশা হাটে বেশি সাড়া ফেলছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জে এবার কোরবানির টার্গেট ১ লাখ পশু। চাহিদার তুলনায় বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত আছে। নারায়ণগঞ্জের বিশেষায়িত খামার ছাড়াও সাধারণ খামার ও কৃষকরা বাড়িতে গবাদিপশু পালন করে কোরবানির জন্য তৈরি করছেন। সিদ্ধিরগঞ্জ অঞ্চলে এবার ৯টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি হাটেরই খোঁজ রাখা হচ্ছে। এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত গরু প্রস্তুত আছে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)