সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

চুরি করতে এসে ধরা বিশাল অজগর, পেট থেকে বের হলো ৩ হাঁস!

খামার থেকে একের পর এক উধাও হয়ে যাচ্ছিল হাঁস। বিষয়টি নিয়ে খামারির সন্দেহও হচ্ছিল। কিন্তু কে নিয়ে যাচ্ছে হাঁসগুলো, তার খোঁজ কিছুতেই মিলছিল না। অবশেষে সেই 'চোরকে' যখন ধরা হলো, তখন তাকে দেখে উল্টো আতঙ্কিত হয়ে পড়েন খামারি। কয়েক মিটার লম্বা বিশাল এক অজগর একাই সাবাড় করে ফেলছিল হাঁসগুলো।

খামার থেকে একের পর এক উধাও হয়ে যাচ্ছিল হাঁস। বিষয়টি নিয়ে খামারির সন্দেহও হচ্ছিল। কিন্তু কে নিয়ে যাচ্ছে হাঁসগুলো, তার খোঁজ কিছুতেই মিলছিল না। অবশেষে সেই 'চোরকে' যখন ধরা হলো, তখন তাকে দেখে উল্টো আতঙ্কিত হয়ে পড়েন খামারি। কয়েক মিটার লম্বা বিশাল এক অজগর একাই সাবাড় করে ফেলছিল হাঁসগুলো।

সম্প্রতি চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংঝোউ শহরে ঘটেছে এই ঘটনা। পরে স্থানীয় একটি বেসরকারি উদ্ধারকারী দল অজগরটি উদ্ধার করে দূরের পাহাড়ি এলাকায় ছেড়ে দেয়।

স্থানীয় এক খামারি অজগরটি হাঁস খেতে দেখে ভয় পেয়ে স্থানীয় বাসিন্দা চেনকে খবর দেন। চেন ঘটনাস্থলে গিয়ে দেখেন, অজগরটি এরই মধ্যে কয়েকটি হাঁস গিলে ফেলেছে।

চেন জানান, অজগরটির পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল। তার ধারণা, সাপটির ওজন ৫০ কেজির বেশি হতে পারে।

এত বড় অজগর দেখে তিনি স্থানীয় লিমিং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। দলের সদস্য ইয়ে এক বছরের বেশি সময় ধরে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত। তিনি জানান, জীবনে এত বড় অজগর এর আগে দেখেননি।

অজগরটি উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন উদ্ধারকেন্দ্রের প্রধান শু। তিনি পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, কয়েক মিটার লম্বা অজগরটির দাঁত বেশ ধারালো। উদ্ধারকারীরা সেটিকে একটি বস্তার মধ্যে রাখার পরও সাপটি তাদের আক্রমণের চেষ্টা করছিল।

উদ্ধারকারী দলের সদস্য ইয়ে বলেন, এত বড় অজগর চাইলে বড়সড় একটি ভেড়াও গিলে ফেলতে পারে।

উদ্ধারের সময় অজগরটি কয়েকটি হাঁস উগরে দেয়। উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, অজগরটি তিনটি হাঁস বের করে দেয়। হাঁসগুলোর দেহ তখন পচতে শুরু করেছিল।

এরপর অজগরটি কিছুক্ষণের জন্য পালিয়ে যায়। উদ্ধারকারীরা সেটির পিছু নেন। পরে কাছের একটি বাঁশবাগানে অজগরটির সন্ধান পাওয়া যায়।

সেখানে সাপটিকে নিয়ন্ত্রণে আনেন উদ্ধারকারীরা। অজগরটিকে উদ্ধারের পর লোকালয় থেকে দূরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। পরে সেটিকে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: গ্লোবাল নিউজকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)