সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৫ কিমি/ঘ

মাছের বাজারে ‘পঙ্খিরাজ’

সিলেট নগরের বন্দরবাজারের মাছের বাজার লালবাজারে বিক্রির জন্য আনা হয়েছে সামুদ্রিক ‘সেইল ফিশ’। তবে লালবাজারের ব্যবসায়ীরা মাছটির নাম দিয়েছেন ‘পঙ্খিরাজ’। মূলত মাছের পিঠে থাকা পাখনার

সিলেট নগরের বন্দরবাজারের মাছের বাজার লালবাজারে বিক্রির জন্য আনা হয়েছে সামুদ্রিক ‘সেইল ফিশ’। তবে লালবাজারের ব্যবসায়ীরা মাছটির নাম দিয়েছেন ‘পঙ্খিরাজ’। মূলত মাছের পিঠে থাকা পাখনার কারণেই ব্যবসায়ীরা এ নাম দিয়েছেন। প্রায় ৩৫ কেজি ওজনের মাছটির দাম চাওয়া হচ্ছে ৩৫ হাজার টাকা।

আজ রোববার সকাল থেকে লালবাজারে বিক্রির জন্য মাছটি তোলা হয়।

বিকেলে বাজারে গিয়ে দেখা গেছে, সামুদ্রিক মাছটি একনজর দেখতে অনেক ক্রেতা ও দর্শনার্থী ভিড় জমিয়েছেন। কেউ মাছের শরীরে হাত দিয়ে দেখছেন আবার কেউ মাছটির পাখনায় হাত বুলাচ্ছেন। মাছের লম্বা ঠোঁটও ও অনেকে ধরে দেখছেন।

মাছ দেখতে আসা ফাহিম আহমদ বলেন, ‘মাছের নাম “পঙ্খিরাজ” শুনে আগ্রহ নিয়ে দেখতে এসেছি। অনেক সুন্দর মাছ। তবে ইন্টারনেটে ঘেঁটে “পঙ্খিরাজ” নামের কোনো মাছ পাইনি।’

মাছ ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, কক্সবাজারে জেলেদের জালে ধরা পড়া মাছটি লালবাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য পাঠানো হয়েছে। আজ এটি বাজারে তোলা হয়।

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ প্রথম আলোকে বলেন, ‘মাছের বিশাল পাখনা থাকায় আমরা “পঙ্খিরাজ” নাম দিয়েছি। সামুদ্রিক এ মাছের অন্য নামও থাকতে পারে। চট্টগ্রামের মাছ ব্যবসায়ী খোরশেদ মিয়ার মাধ্যমে মাছটি আমাদের কাছে এসেছে। এর আগেও ২০১৭ সালে ১৮ থেকে ২০ কেজি ওজনের এই মাছ বাজারে আনা হয়েছিল। সে সময় মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সকাল থেকে মাছটি দেখতে অনেকেই ভিড় করেছেন। আমরা মাছটির দাম চেয়েছি ৩৫ হাজার টাকা। তবে এক ক্রেতা ২৫ হাজার পর্যন্ত দাম হাঁকিয়েছেন। কাঙ্ক্ষিত দাম পাওয়া না গেলে কেটে কেজি হিসাবে বিক্রি করা হবে।’

প্রথম আলোসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)