সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কেনার নির্দেশ

চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম পিছিয়ে আছে। তাই অ্যাপের পাশাপাশি 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম পিছিয়ে আছে। তাই অ্যাপের পাশাপাশি 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে চিঠি।

আরও পড়ুন: মিলার-কৃষকের অনীহা, ধান-চাল সংগ্রহে খাবি খাচ্ছে সরকার

এতে বলা হয়, ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে সরাসরি কৃষকের কাছ থেকে তিন লাখ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ১৭ নভেম্বর থেকে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ শুরু হয়। এর মধ্যে ১৮ জানুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে দুই হাজার ৮৬ টন, যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে খুবই কম।

এ অবস্থায় ধান সংগ্রহ কার্যক্রম সফল ও কৃষকদের ন্যায্যমূল্য দিতে কৃষকের অ্যাপের পাশাপাশি 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে ধান কিনে সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

আরও পড়ুন: আমন সংগ্রহ সফল করতে সরকারের ১৭ নির্দেশনা

এবার আমন মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন চাল ও তিন লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি কেজি চাল কেনা হচ্ছে ৪২ ও ধান ২৮ টাকায়। আমন ধান ও চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: কৃষকের সাড়া কম, তবু বাড়ছে অ্যাপে ধান কেনার পরিসর

আরএমএম/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

শিকড়ের কাছে তরল সার পৌঁছাবে হালকা যন্ত্র, পরের লক্ষ্য সার দেওয়ার রোবট

নেদারল্যান্ডসের এক প্রদর্শনীতে দেখানো হালকা ডিস্ক যন্ত্রটি তরল সার সরাসরি মাটির ভেতরে দেয়। এর উদ্ভাবকেরা একে বিদ্যুৎচালিত এমন রোবটে রূপ দিতে চান, যা নিজেই ডকিং স্টেশনে গিয়ে ট্যাংক ভরে নেবে।

Future Farming১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

২০ নভেম্বরের আগে গম বুনুন: উত্তর প্রদেশে শূন্য চাষ পদ্ধতির প্রশিক্ষণ দিল ইরি ও সিমিট

খড় পোড়ানোর বিকল্প হিসেবে শূন্য চাষে গম বপন ও ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনায় পূর্ব উত্তর প্রদেশের ৬৩ জন কৃষক, যন্ত্রসেবাদাতা ও সম্প্রসারণকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে ইরি ও সিমিট।

IRRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)