সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সড়কের কাদায় ধানের চারা রোপণ, সংস্কার দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৈখালী এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে 'আদম গাজীর কেয়ার রাস্তা' নামে পরিচিত সড়কটি। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কর্দমাক্ত হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৈখালী এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে 'আদম গাজীর কেয়ার রাস্তা' নামে পরিচিত সড়কটি। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কর্দমাক্ত হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

তাই রাস্তাটির সংস্কারের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজ। রোববার (১৬ আগস্ট) দক্ষিণ কৈখালী বায়তুল মামুর জামে মসজিদের সামনে সড়কের কাদাময় অংশে ধানের চারা রোপণ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই সড়কে কাদা হয়। এতে পথচারী, শিক্ষার্থী, কৃষক, নারী ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

স্থানীয় মো. আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় আমরা দুর্ভোগের মধ্যে আছি। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। শিশু, বয়স্ক মানুষ ও সাধারণ পথচারীদের চলাচল করতে খুবই কষ্ট হয়। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে কাদার মধ্যে ধানের চারা রোপণ করেছি। দ্রুত রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর স্বাভাবিক চলাচলের ব্যবস্থার দাবি জানাচ্ছি।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি জানা আছে। বৃষ্টির সময় কাদার কারণে স্থানীয় মানুষের চলাচলে যে দুর্ভোগ হচ্ছে, সেটিও আমরা দেখছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করা হবে। রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা প্রতীকী প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে চেয়েছেন। তাদের ভাষ্য, রাস্তার বর্তমান অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কাদাময় অংশে ধানের চারা রোপণ করেই বেহাল দশা তুলে ধরা সম্ভব।

এলাকাবাসীর প্রত্যাশা, তাদের ব্যতিক্রমী প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

আহসানুর রহমান রাজীব/এসজেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)