সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

৫০ টাকার নিচে মিলছে মাত্র ২ ধরনের সবজি

টানা বৃষ্টি, জ্বালানি সংকটের মধ্যে সবজির দামে কিছুটা ওঠানামা থাকলেও বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। তবে এখন বাজারে পাওয়া ২১ ধরনের সবজির মধ্যে শুধুমাত্র পেঁপে ও বড় করলা মিলছে ৫০ টাকার নিচে। এছাড়া কোনো কোনো সবজির দাম ১০০ টাকা বা তার বেশি।

টানা বৃষ্টি, জ্বালানি সংকটের মধ্যে সবজির দামে কিছুটা ওঠানামা থাকলেও বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। তবে এখন বাজারে পাওয়া ২১ ধরনের সবজির মধ্যে শুধুমাত্র পেঁপে ও বড় করলা মিলছে ৫০ টাকার নিচে। এছাড়া কোনো কোনো সবজির দাম ১০০ টাকা বা তার বেশি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার, হাতিরপুল ও মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

এসব বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ১২০ টাকা, কচু ৬০ টাকা পিস, ঢ্যাঁড়স ৬০ টাকা, ছোট করলা (উস্তা) ৮০ টাকা, শিম ২০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, ঝিঙা ৮০ টাকা, ধুন্দল ৫০ টাকা, করলা ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, টমেটো ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়, ২০ থেকে ৫০ টাকা শাকের আঁটি।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির মৌসুমে কচুর লতি, কাঁকরোল, ঢ্যাঁড়স, পটল, ধুন্দল, কচুর মুখির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। এ কারণে এখন এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা। তবে বাজারে এসব সবজির দাম ৫০ টাকার ওপরে।

বিএনপি বাজারে সবজি বিক্রি করেন শাহজাহান। জাগো নিউজকে তিনি বলেন, সবজির দাম আগের মতোই, কয়েকটির কমেছে। আবার কয়েকটির দাম বেড়েছে। তবে বেশিরভাগ সবজির দামই অপরিবর্তিত। মুঠি কচু, চিচিঙ্গা, ঢ্যাঁড়সের দাম কিছুটা কমেছে।

মিজান নামের আরেক বিক্রেতা বলেন, চাষাবাদ কম, ঝড়-বৃষ্টিসহ নানান কারণে সবজির দাম চড়া। পাইকারিতেই দাম বেশি, ফলে খুচরাতেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

মুরগি ও ডিমের দামও এখনো চড়া। ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি ডজন ডিমের দাম ১৫০ টাকা।

কমেনি মাছের দামও। প্রতিকেজি বাইন মাছ ৮০০ টাকা, মান ভেদে প্রতিকেজি চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাঙাশ ২৩০- ২৫০ টাকা, রুই-কাতল ৩৫০- ৪২০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়।

চড়া দামে ক্রেতারাও রয়েছেন অস্বস্তিতে। পাশাপাশি সরকারি চাকরিজীবিদের বেতন বৃদ্ধিতে পণ্যের দাম বাড়ার আশঙ্কার কথা জানান ক্রেতারা।

হাতিরপুল বাজারে কথা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবুজ আহমেদের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, মাছ ও মাংসের দাম দীর্ঘদিন ধরেই বেশি। কিন্তু এই মৌসুমে সবজির দামও অনেক বেশি। এটা আসলে উদ্বেগজনক। নিয়মিত মনিটরিং হলে বাজারে স্বস্তি আসবে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)