সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পেঁয়াজের মজুত পর্যাপ্ত, তবু বাজার অস্থির

দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে অথচ অস্থির এই পণ্যটির বাজার। আগামী এক মাস নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির বাজার পরিস্থিতি নাজুক থাকতে পারে বলে আশংকা করছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সো

দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে অথচ অস্থির এই পণ্যটির বাজার। আগামী এক মাস নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির বাজার পরিস্থিতি নাজুক থাকতে পারে বলে আশংকা করছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের কাছে এ শঙ্কার কথা জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। সভায় অনলাইনে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য সচিব বলেন, পেঁয়াজের যথেষ্ট মজুত আছে আমাদের। সেপ্টেম্বর থেকে নভেম্বর সময়টাতে পেঁয়াজ উৎপাদন কম হয়। নভেম্বরের মাঝামাঝি বা শেষে বাজারে নতুন পেঁয়াজ আসবে। তখন দাম এমনিতেই কমে যাবে। তার আগে এক মাস হয়তো পেঁয়াজের দাম বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তিনি বলেন, পেঁয়াজের বাজার বেশি খারাপ হবে না, তবে উৎপাদন পরিস্থিতি ও ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে আগামী এক মাস নাজুক অবস্থা থাকবে। আমাদের চেষ্টা থাকবে, যেন যৌক্তিকভাবে মূল্য প্রতিফলিত হয়, ব্যবসায়ীরা যাতে অতি মুনাফা করতে না পারে।

বাজার পরিস্থিতি মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, দ্রব্যমূল্য অতিমাত্রায় নেওয়া হচ্ছে কি না, সেটা নজরে রাখা হবে। এছাড়া পরিস্থিতি যাতে সহনীয় থাকে, সেই চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআরকে) অনুরোধ জানানো হয়েছে। আশা করছি, এ ব্যাপারে দু-এক দিনের মধ্যে ইতিবাচক ফল পাওয়া যাবে।

সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের আন্তর্জাতিক বাজারমূল্য ও বাংলাদেশের পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন। পরে অনলাইনে যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশে প্রায় ৫ লাখ টন পেঁয়াজের মজুদ আছে। তাই আতংকিত হবার কারন নেই। এছাড়া ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বাজার অভিযান জোরদার করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও প্রশাসন মাঠ পর্যায়ে বাজার তদারকি বৃদ্ধি করেছে। পেঁয়াজের সরবরাহ, মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পেঁয়াজ নিয়ে কোনো ধরনের কারসাজি করা হলে বা কৃত্তিম উপায়ে সংকট সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরে দ্রুত পেঁয়াজ খালাসের বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় পেঁয়াজ পরিবহনকারী ট্রাক চলাচলে যাতে জটলা সৃষ্টি না হয়, সে জন্য স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। পেঁয়াজ আমদনির অনুমতিপত্র দ্রুত প্রদানের জন্য কৃষি বিভাগকেও বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে টিসিবি ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে। প্রতিদিন সারা দেশে ৪০০ ট্রাকে ৪০০ থেকে ১০০০ কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

ইত্তেফাকসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)