সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

১৫ হাজারে বিক্রি হলো এক ইলিশ

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। ২ কেজি ৫৬০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের এমন ঘটনা ঘটে ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার রামনেওয়াজ মাছ ঘাটে। পরে মাছটি আবার আরও বেশি মূল্যে বিক্রির জন্য কাওরান বাজারে পাঠানো হয়েছে।

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। ২ কেজি ৫৬০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের এমন ঘটনা ঘটে ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার রামনেওয়াজ মাছ ঘাটে। পরে মাছটি আবার আরও বেশি মূল্যে বিক্রির জন্য কাওরান বাজারে পাঠানো হয়েছে।

রামনেওয়াজ মৎস্য ঘাটের জেলে ইব্রাহীম মাঝি ও জালাল মাঝি জানান, মঙ্গলবার সকাল থেকে মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের জেলে এমরান মাঝির নেতৃত্বে তার সঙ্গী মাঝিরা ওই এলাকার মেঘনা নদীতে জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জাল টেনে ট্রলারে উঠালে বিভিন্ন সাইজের ইলিশের পাশাপাশি বিশাল আকারের রাজা ইলিশটি উঠে আসে। পরে তারা মাছটি দুপুরের দিকে রামেনওয়াজ মৎস্য ঘাটে নিয়ে নিলামে বিক্রি করেন। তখন ১৫ হাজার টাকায় আড়তদার শাওন হাওলাদার মাছটি ক্রয় করেন।

আড়তদার শাওন হাওলাদার জানান, তিনি প্রকাশ্যে নিলামের মাধ্যমে অনেক আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে অংশ নেন। সর্বোচ্চ ১৫ হাজার টাকায় নিলামে ক্রয় করেন।

তিনি আরও জানান, ২ কেজি ৫৬০ গ্রামের বিশাল সাইজের রাজা ইলিশটি তিনি অন্যান্য মাছের সঙ্গে বিকেলের দিকে লঞ্চে করে ঢাকায় পাঠিয়েছেন। তার এক পরিচিত আড়তদার ফোনে যোগাযোগ করেছেন মাছটি নিতে। তিনি যদি ভালো দাম দেয় তবে তাকে দিবেন। আর যদি তিনি না নেন তাহলে কাওরান বাজারে একটি ১৬/১৭ হাজার টাকারও বেশি বিক্রি করতে পারবেন।

মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, সামনে ইলিশের ডিম ছাড়া মৌসুম হওয়ায় বড় ইলিশ সাগর থেকে নদীতে আসবে শুরু করেছে। অমাবস্যার সময় আরও বেশি বড় সাইজের ইলিশ নদীতে আসবে তখন জেলেদের জালে ধরা পরবে।

জুয়েল মাহা বিকাশ/এনএইচআর

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)