সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। ইলিশ সরবরাহ কম থাকায় চাঁদপুর বড়স্টেশন ঘাটে এখনো জমে উঠেনি কেনাবেচা। যাওবা কিছু ইলিশ নিয়ে জেলেরা ঘাটে ভিড়ছেন তার দাম আকাশছোঁয়া।

মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। ইলিশ সরবরাহ কম থাকায় চাঁদপুর বড়স্টেশন ঘাটে এখনো জমে উঠেনি কেনাবেচা। যাওবা কিছু ইলিশ নিয়ে জেলেরা ঘাটে ভিড়ছেন তার দাম আকাশছোঁয়া।

গত বছর এ সময় প্রতিদিন গড়ে ৫০ থেকে একশ মণ ইলিশ চাঁদপুরের প্রধান মৎস্য আড়তে বেচাকেনা হতো। আর এ বছর প্রতিদিন ১০-১৫ মণ ইলিশ সরবরাহ হচ্ছে। জেলেদের জালে আহরিত ইলিশ চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে নিয়ে আসলে কর্মব্যস্ততা বাড়ে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। তবে এবার সেই চিত্র ভিন্ন। মাছ কম থাক হাঁকডাক নেই আড়তে।

এদিকে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর ইলিশ ছাড়াও দক্ষিণাঞ্চলের বেশ কয়েক জেলার ইলিশ ট্রলার ও ট্রাকে করে ঘাটে নিয়ে আসতো কিন্তু এ বছর ইলিশ কম পাওয়ায় দক্ষিণাঞ্চলের কোনো ইলিশ ঘাটে আসছে না।

মাছঘাটে আসা জেলে ইদ্রিস শেখ বলেন, নদীতে ইলিশসহ সব ধরনের মাছ কম। নদীতে স্রোত ও পানি কম থাকলে ইলিশ জালে উঠে না। ভোর থেকে জাল ফেলে এখন পর্যন্ত তেলের খরচ উঠে না। এভাবে চললে আমাদের ঋণের বোঝা আরও বাড়বে।

ক্রেতা রনি দেওয়ান বলেন, ইলিশ খুব কম, তারপর আবার দাম বেশি। গতবছরও একই অবস্থা ছিল। আগে বিভিন্ন ধরনের মাছ এ আড়তে পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায়। মাছ কই যায়, এটি নিয়ে কেউ ভাবছে না। দায়িত্ব অবহেলা সব যায়গায়।

বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী রুবেল গাজী বলেন, এ মৌসুমে ইলিশ একেবারেই কম, যা আসলে তা দিয়ে বেচাকেনা চলে না। নদীর ইলিশ কম থাকায় দাম বেশি। বর্তমানে মাছঘাটে এখন এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা। আর ছোট আকারের ৫০০-৭০০ গ্রামের ইলিশ ১৩০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ইলিশের পুরোপুরি মৌসুম শুরু হলে দাম কমতে পারে।

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)