সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাড়ে পাঁচ মাস পরও ফেরেননি ৯ জেলে, অপেক্ষায় লক্ষ্মীপুরের পরিবারগুলো

মার্চে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে আটক হন ১৬ জেলে; লক্ষ্মীপুরের ৯ জন এখনও বন্দি।

সংসারের জন্য সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ছেলেরা। যাওয়ার সময় মা কহিনুর বেগমকে বলে গিয়েছিলেন, ‘আমরা আসব, তোমরা দোয়া করিও।’ ছয়-সাত মাস পেরিয়ে গেলেও বড় ছেলে ফেরেননি।

কহিনুর বেগম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আবু তাহেরের স্ত্রী। তাঁর দুই ছেলে গত মার্চের শেষ দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে আটক হন। ছোট ছেলে মো. তাহমিদ (১৫) ফিরলেও বড় ছেলে মো. তামজিদ (২০) এখনও বন্দি। তাঁর মতোই দুশ্চিন্তায় দিন কাটছে রামগতি ও কমলনগরের আরও আট জেলে পরিবারের।

এই জেলেরা ছিলেন পরিবারের উপার্জনক্ষম সদস্য। তাঁদের অনুপস্থিতিতে কারও ঘরে খাবারের অভাব, কেউ সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন।

স্বজনদের তথ্যমতে, চলতি বছরের ২৩ মার্চ কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে রওনা হয়। এতে ছিলেন ১৬ জন মাঝিমাল্লা ও জেলে, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। পরদিন থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২৮ মার্চ মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করেন ট্রলারমালিক মিজানুর রহমান; পরে জানা যায়, মিয়ানমারের সেনাবাহিনী তাঁদের ধরে নিয়ে গেছে।

বয়স কম হওয়ায় পাঁচ মাসের বেশি কারাবাসের পর তাহমিদকে ছেড়ে দেওয়া হয়। তার ভাষ্য, সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার দিক হারিয়ে মিয়ানমারের দিকে চলে যায়, এরপর সে দেশের বাহিনী তাঁদের আটক করে কারাগারে পাঠায়। সে বলে, ‘আমার বয়স কম হওয়ায় আমাকে স্থানীয় এক মেম্বারের জিম্মায় দেওয়া হয়। এরপর দূতাবাসের মাধ্যমে দেশে ফিরেছি। কিন্তু আমার ভাইসহ যারা সেখানে আছে, তাদের কথা মনে হলে খুব কষ্ট হয়।’

স্বজনদের দেওয়া তালিকা অনুযায়ী লক্ষ্মীপুরের যে জেলেরা এখনও বন্দি, তাঁরা হলেন, রামগতির চর গজারিয়ার মো. জুয়েল (৩০), সোনালী গ্রামের ফরহাদ হোসেন (২২), চর পোড়াগাছার মো. নিরব (৩৯), মো. তামজিদ (২০), মো. রাকিব হোসেন (৩১) ও সাদ্দাম হোসেন (৩৩), চর গজারিয়ার মো. মেজবাহ উদ্দিন (৪২), চর গাজীর দক্ষিণ টুমচরের মো. লিটন (৩১) এবং কমলনগরের চর জগবন্ধুর মো. অজি উল্যাহ (৬১)।

রামগতির ইউএনও শেখ এহসান উদ্দীন জানান, বন্দি জেলেদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এসব পরিবার যেন সহায়তা পায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

সূত্র: সমকাল (প্রতিবেদন: আতোয়ার রহমান মনির, লক্ষ্মীপুর)

সমকালসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)