সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

দেশি লিচু এবার আকারে ছোট, স্বাদেও টক

পাবনার ঈশ্বরদীতে মোজাফ্ফর জাতের (দেশি) লিচু বেচাকেনা শুরু হয়েছে। ১০০ পিস লিচু ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার লিচু আকারে ছোট ও স্বাদে টক। উপজেলার জয়নগর শিমুলতলা লিচু হাটে গিয়ে দেখা যায়, চাষি ও ব্যবসায়ীরা দেশি লিচু হাটে এনেছেন। তবে এখনো বোম্বাই লিচু না ওঠায় হাটে তেমন ভিড় নেই।

পাবনার ঈশ্বরদীতে মোজাফ্ফর জাতের (দেশি) লিচু বেচাকেনা শুরু হয়েছে। ১০০ পিস লিচু ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার লিচু আকারে ছোট ও স্বাদে টক। উপজেলার জয়নগর শিমুলতলা লিচু হাটে গিয়ে দেখা যায়, চাষি ও ব্যবসায়ীরা দেশি লিচু হাটে এনেছেন। তবে এখনো বোম্বাই লিচু না ওঠায় হাটে তেমন ভিড় নেই। লিচু আকারে ছোট।

জয়নগর শিমুলতলা হাটের লিচু ব্যবসায়ী আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এ হাটে দেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। প্রতিদিনই হাটে লিচুর আমদানি বাড়ছে।

তিনি আরও বলেন, দেশি জাতের লিচু এমনিতেই আকারে ছোট; এবার আরও ছোট হয়েছে। প্রচণ্ড খরা ও তাপপ্রবাহের কারণে এবার লিচুর আকার ছোট হয়েছে।

মানিকনগর গ্রামের লিচু চাষি মোস্তফা জামান নয়ন বলেন, লিচুর গুটি আসার পর থেকেই টানা একমাস ঈশ্বরদীতে তীব্র তাপপ্রবাহ ছিল। তাপমাত্রা ৩৬-৪৩ ডিগ্রিতে ওঠানামা করেছে। লিচু পাকার এক সপ্তাহ আগে হলুদ ও লালচে রং ধারণের সময় লিচুর ওপরের আবরণ কালচে হয়ে ফেটে যেতে শুরু করে। এবার আকারও ছোট হয়েছে। স্বাদও তুলনামূলক কম।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত লিচু চাষি আব্দুল জলিল কিতাব জাগো নিউজকে বলেন, এবার অনাবৃষ্টির কারণে লিচুর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। রং বিবর্ণ হয়ে গেছে। বেশকিছু লিচু নষ্ট হয়ে ফেটে যাচ্ছে। শনিবার ৫০ হাজার লিচু বাগান থেকে সংগ্রহ করেছি। এরমধ্যে ১০ হাজার লিচু ফেটে নষ্ট হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এবছর ঈশ্বরদীতে তিন হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লিচুর জাতের মধ্যে রয়েছে মোজাফ্ফর (দেশি), বোম্বাই ও চায়না।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, মোজাফ্ফর জাতের লিচু বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। প্রচণ্ড তাপপ্রবাহ থেকে লিচুকে রক্ষা করতে চাষিদের সেচ ও কীটনাশক ব্যবহার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। যারা নিয়মিত সেচ দিয়েছেন তাদের লিচুর ক্ষতি কিছুটা কম হয়েছে।

শেখ মহসীন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)