সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মাগুরায় হারিয়ে যাচ্ছে দেশি জাতের খেজুর

গ্রামের মাঠে মাঠে জ্যৈষ্ঠ মাসে দেশি খেজুর পাওয়া যেত। এই খেজুর কাঁচা থাকতে সবুজ, পাকলে হলুদ রং ধারণ করতো। গাছের চারদিকে ঝুলে থাকতো খেজুর। তাকালে মনে হতো রসালো ফল বাতাসে দোল খাচ্ছে। পথের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে খেজুর সংগ্রহ করতে ইচ্ছে হতো। গ্রামের কিশোরেরা মেতে উঠতো খেজুর পাড়ার উৎসবে। সেসব আর দেখা

গ্রামের মাঠে মাঠে জ্যৈষ্ঠ মাসে দেশি খেজুর পাওয়া যেত। এই খেজুর কাঁচা থাকতে সবুজ, পাকলে হলুদ রং ধারণ করতো। গাছের চারদিকে ঝুলে থাকতো খেজুর। তাকালে মনে হতো রসালো ফল বাতাসে দোল খাচ্ছে। পথের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে খেজুর সংগ্রহ করতে ইচ্ছে হতো। গ্রামের কিশোরেরা মেতে উঠতো খেজুর পাড়ার উৎসবে। সেসব আর দেখা যায় না। হারিয়ে যেতে বসেছে দেশি জাতের খেজুর।

মাগুরা সদরের বরই গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, ‌'আমাদের গ্রামে আগে অনেক খেজুর গাছ ছিল। এই গাছে দেশি খেজুর পাওয়া যেত। গ্রামের অনেক কৃষক খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতো। কিন্তু এখন অনেক কৃষক পরিবার মাঠের ভেতরে বাড়ি করায় গাছগুলো কাটা পড়ে গেছে। ফলে গ্রামে খেজুর গাছ নেই বললেই চলে। দেশি খেজুরের মান অনেক ভালো। খেতে খুবই সুস্বাদু।'

সদরের কাপাসহাটি গ্রামের কৃষক জামিল বলেন, 'বর্তমানে হাটে-বাজারে দেশি খেজুর পাওয়া যায় না। আগে আমাদের গ্রামে অনেক খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ থেকে আমরা খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। কিন্তু বর্তমানে দেশি খেজুর হারিয়ে যাচ্ছে। আমাদের দেশে যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার হচ্ছে। তাই অনেকেই পাড়া-মহল্লা ছেড়ে গ্রামের মাঠের মধ্যে বাড়ি বানাচ্ছে। ফলে মাঠের মধ্যে থাকা দেশি খেজুর গাছগুলো বেশি কাটা পড়ে যাচ্ছে।'

সদরের কাটাখালি গ্রামের কৃষক শফিক বলেন, 'আমাদের গ্রামে এখন আর দেশি খেজুর গাছ দেখা যায় না। অনেক আগে আমাদের গ্রামে অনেক খেজুর কাজ ছিল। এ খেজুর গাছে পর্যাপ্ত পরিমাণে দেশি খেজুর পাওয়া যেত। এখন হাতেগোনা অল্প কিছু থাকলেও সেই গাছে পর্যাপ্ত খেজুর পাওয়া যায় না।'

তিনি বলেন, 'ছোটবেলায় আমি দেশি খেজুর পছন্দ করতাম। বিভিন্ন মাঠে গিয়ে দেশি জাতের খেজুর সংগ্রহ করে বাড়ি নিয়ে আসতাম। তারপর বাড়ির সবাই মিলে সেই খেজুর খেতাম। আজ খেজুর গাছ না থাকায় দেশি খেজুর হারিয়ে যেতে বসেছে। দেশি খেজুরের স্বাদ খুবই চমৎকার। এ খেজুর শিশুরা খুবই পছন্দ করে। তাই আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে খেজুর গাছ বেশি বেশি রোপণ করতে হবে।'

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)