সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নারায়ণগঞ্জে সরিষার বাম্পার ফলনের আশা

প্রকৃতিজুড়ে বইছে শীতের হাওয়া। এরই মধ্যে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে এলাকা। এমন চোখ জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। এক ফুল থেকে আরেক ফুলে গুনগুন করে মধু আহরণে ভিড় করছে মৌমাছিরা।

প্রকৃতিজুড়ে বইছে শীতের হাওয়া। এরই মধ্যে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে এলাকা। এমন চোখ জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। এক ফুল থেকে আরেক ফুলে গুনগুন করে মধু আহরণে ভিড় করছে মৌমাছিরা।

নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর ও সোনারগাঁ এলাকায় সরিষা ফুলের এমনই নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে। সেইসঙ্গে কৃষকেরাও এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন। যদি প্রকৃতি বিরূপ আচরণ না করে তাহলে এবার বাম্পার ফলনের আশা চাষিদের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়ে থাকে আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায়। আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের রামচন্দ্রদীর এলাকার কৃষক আজগর আলী বলেন, ‌'গত বছর অল্প কিছু জমিতে সরিষা চাষ করেছিলাম। এবার প্রায় ২ বিঘা জমিতে চাষ করেছি। এবার ভালো ফলনের সম্ভাবনা আছে।'

কবির হোসেন নামে এক কৃষক বলেন, 'আমি দেড়শ কাঠা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত ভালো লক্ষণ দেখা যাচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে এবার অনেক লাভবান হতে পারবো। বলা যায়, এ বছর বাম্পার ফলন হবে সরিষার।'

বন্দরের সাবদী এলাকার তোফাজ্জল হোসেন বলেন, 'জমি বর্গা নিয়ে সরিষার চাষ করেছিলাম। আশা করা যাচ্ছে এবার বেশ ভালো লাভবান হতে পারবো। পরিস্থিতি অনুকূলে থাকলেই ভালো ফলন হবে।'

আড়াইহাজর উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া বলেন, 'এবার সরিষার চাষ ভালো হয়েছে। আড়াইহাজারে ৩ হাজার ৬৮০ একর জমিতে সরিষা চাষ করা হয়েছে। অন্য বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বাড়ছে।'

নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, 'নারায়ণগঞ্জের প্রায় সব জায়গায় সরিষার চাষ করা হয়। তবে বেশি চাষ করা হয় রূপগঞ্জ আর আড়াইহাজারে। এবার নারায়ণগঞ্জে ২ হাজার ৭১৬ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।'

মোবাশ্বির শ্রাবণ/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

ফুল

সম্পর্কিত খবর

জৈব

গরুর চারণের আচ্ছাদন ফসলে সূর্যমুখী, সেই মাঠেই ফুল তুলতে আসেন দর্শনার্থী

কানাডার ম্যানিটোবার আর্নেসের দুগিদ পরিবার পুনরুৎপাদনশীল চারণের আচ্ছাদন ফসলে কাটা ফুলের সূর্যমুখী জাত যোগ করেছে। এখন একই মাঠ তাদের গরুর খাবার জোগায়, আবার দর্শনার্থীদের নিজ হাতে ফুল তোলার দিনেও ভিড় টানে।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

আগুনরঙা সুগন্ধি পানামা রোজ: গোলাপ নয়, রঙ্গনের আত্মীয়; কাটিংয়েই চারা

মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ফোটা কমলা-লাল পানামা রোজ (Rondeletia odorata) পানামা ও কিউবার গুল্ম; অক্টোবর থেকে মে পর্যন্ত ফোটে, ১০-১৫ সেন্টিমিটার ডাল কেটে পুঁতলে তিন থেকে পাঁচ সপ্তাহে শিকড় গজায়।

সমকাল১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

পাবনার বিল-ঝিলে লাল-সাদা শাপলার সমারোহ, তবু কমছে শাপলা জন্মানোর জায়গা

গাজনার বিল, ডিকশির বিল, চলনবিলসহ পাবনার জলাশয়ে এখন লাল ও সাদা শাপলা ফুটেছে; তবে জলাশয় ভরাট, অপরিকল্পিত মাছ চাষ আর কীটনাশকে শাপলার জায়গা সংকুচিত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

দেশ রূপান্তর১২ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)