সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

১৫ বছর ধরে জ্যান্ত সাপ-বিচ্ছু খান মোজার

মো. মোজার মিয়া (৪৮), পেশায় একজন দিনমজুর। তিনি সাপুড়ে কিংবা সাপের খেলাও দেখান না। তবে দীর্ঘ ১৫ বছর ধরে জ্যান্ত সাপ, বিচ্ছু, গরুর কাঁচা রক্ত ও ভূরি খেয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, ক্ষেতে ছিটানো কীটনাশক খেয়েও স্বাভাবিক জীবনযাপন করছেন। এসবের কারণে সমাজের কাছে সমালোচনার পাত্র হয়েছেন মোজার। তিনি 'মানসিক বিক

মো. মোজার মিয়া (৪৮), পেশায় একজন দিনমজুর। তিনি সাপুড়ে কিংবা সাপের খেলাও দেখান না। তবে দীর্ঘ ১৫ বছর ধরে জ্যান্ত সাপ, বিচ্ছু, গরুর কাঁচা রক্ত ও ভূরি খেয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, ক্ষেতে ছিটানো কীটনাশক খেয়েও স্বাভাবিক জীবনযাপন করছেন। এসবের কারণে সমাজের কাছে সমালোচনার পাত্র হয়েছেন মোজার। তিনি 'মানসিক বিকারগ্রস্ত' বলে মনে করছেন অনেকে। তার মানসিক চিকিৎসার দাবিও জানিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, মোজার মিয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথর ডুবি ইউনিয়নের সোনাহাট গ্রামের বাসিন্দা। বর্তমানে তার দুই স্ত্রী এবং এক দত্তক ছেলে আছে তার। সেই ছেলে ঘরে দুই নাতিও আছে।

মোজারের প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন, 'মোজা ভাই আমার প্রতিবেশী। বিভিন্ন সময় তিনি সাপ-বিচ্ছু খেয়ে থাকেন। তার এরকম অদ্ভুত খাদ্যাভ্যাস দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। আবার অনেকে সমালোচনাও করে।'

মোজার মিয়া বলেন, 'আমি যখন ক্লাস টুয়ে পড়ি, তখন থেকে আমি সাপ খাই। ১৫ বছর ধরে নিয়মিত সাপ-বিচ্ছু খেয়ে আছি। বিষাক্ত সাপ আমার খুবই পছন্দ। বিষাক্ত সাপ ও বড় সাইজের যেকোনো সাপ ছোট সাপের তুলনায় স্বাদ। এই সাপ খেতে গিয়ে লোকজনের দ্বারা হাজারো বিড়ম্বনায় পড়েছি। তবুও মন মানে না।'

তিনি আরও বলেন, 'সাপ না খেলে শরীরে এনার্জি আসে না। যখন তখন সাপ পাওয়া যায় না। তাই সাপ না পেলে মাঝে মধ্যে গরুর কাঁচা রক্ত ও ভূরি খাই।'

সোনাহাট ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মো. মায়নুল ইসলাম জাগো নিউজকে বলেন, মোজার সাপ-বিচ্ছুসহ বিভিন্ন প্রাণী খাওয়ার কথা জেনেছি। একজন সুস্থ ব্যক্তি কখনো এ কাজটি করতে পারেন না। আমার মতে মোজার মিয়াকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো উচিত।'

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত (প্রাণী ও উদ্ভিদ) বিশেষজ্ঞ অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন বলেন, সাপ-বিচ্ছু খেয়ে জীবন যাপন করা মোজারের এটি একটি বিরল ঘটনা। পাশাপাশি বিষাক্ততার কবলে পড়ে যেকোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। তবে তিনি মানসিক বিকারগ্রস্ত কি-না তা চিন্তার বিষয়।

ফজলুল করিম ফারাজী/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)