সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মধ্যপন্থা অবলম্বন ইসলামের আদর্শ

মহান প্রভু কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘এমনিভাবে আমি তোমাদের এক মধ্যপন্থি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি।’ সুরা বাকারা, আয়াত ১৪৩।

মহান প্রভু কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘এমনিভাবে আমি তোমাদের এক মধ্যপন্থি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি।’ সুরা বাকারা, আয়াত ১৪৩।

মহানবী (সা.) ঘোষণা করেন, ‘আমাকে সরল পন্থা অবলম্বনের জন্য পাঠানো হয়েছে, চরম পন্থা অবলম্বনের জন্য নয়।’ তিনি আরও বলেন, ‘সহজ সরল পন্থা অবলম্বন কর, কঠোরতা প্রদর্শন কোর না। ইসলাম ধর্ম অবশ্যই সহজ সরল, সীমা লঙ্ঘনকারী ছাড়া কেউ তা কঠিন করবে না।’ মহানবী (সা.)-কে যে কোনো দুটি বিষয়ে অধিকার প্রদান করলে তিনি সহজটিই গ্রহণ করতেন। তিনি বলেন, ‘সুসংবাদ দাও, ঘৃণা ছড়িও না।’ বুখারির কয়েকটি বর্ণনা। আল্লাহতায়ালা নির্দেশ করেন, ‘তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি কোর না।’ সুরা নিসা, আয়াত ১৭১। রসুলুল্লাহ (সা.) বলেন, ‘হে লোকজন! তোমরা ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি থেকে সাবধান থেক। তোমাদের পূর্ববর্তীরা এতে বাড়াবাড়ির ফলেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে।’ ইবনে মাজাহ।

শান্তি ও মানবতার ধর্ম ইসলাম। চরম পন্থা, জঙ্গিবাদ-সন্ত্রাস, দুর্নীতির স্থান এ ধর্মে নেই। নাশকতামূলক কার্যক্রম ইসলাম আদৌ সমর্থন করে না। অস্থিতিশীল ও ভীতিকর অবস্থা সৃষ্টি ইসলামে কঠোর শাস্তিযোগ্য অপরাধ। অশান্ত বিশ্বে শান্তির শ্বেত কপোত ওড়াতেই ইসলামের আগমন। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনব্যবস্থা এবং ধর্মীয় বিধিবিধান বাস্তবায়নে ইসলাম মধ্যপন্থি আচরণের প্রতি উৎসাহিত করে। সব জাতি-গোষ্ঠীর প্রতি সম্প্রীতিপূর্ণ ব্যবহার এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে ইসলাম সমর্থন করে। শান্তি ও সম্প্রীতির প্রতীক এ ধর্ম। ইসলামের মূলধারার কোনো আন্দোলন অসি শক্তির মাধ্যমে পরিচালিত হয়নি। ক্ষমা, উদারতা ও নৈতিক আদর্শের মাধ্যমে এ ধর্ম বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে।

মহান প্রভু কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বলেছেন, ‘তোমরা সীমা লঙ্ঘন কোর না। নিশ্চয়ই আল্লাহতায়ালা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না।’ সুরা বাকারা, আয়াত ১৯০।

জীবনযাত্রা ও ধর্মীয় ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ইসলামী শরিয়তের নির্দেশনা। মধ্যপন্থা অবলম্বনে বিপদের ঝুঁকি কম। মধ্যম অবস্থানে থাকলে উঁচু মাত্রায় উঠতে যেমন সুবিধা হয়, নিচু মাত্রায় নামার ক্ষেত্রেও অসুবিধা হয় না।

ইসলামের প্রচার প্রসারে মধ্যপন্থা এবং মহানবী (সা.)-এর অনুপম আদর্শ অবলম্বন করা সময়ের দাবি। বর্তমান প্রেক্ষাপটে কঠোর অবস্থান এবং চরম পন্থা গ্রহণ আত্মঘাতী পদক্ষেপের অন্তর্ভুক্ত। অতএব আমাদের সবাইকে নির্বিশেষে মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হওয়ার সুদৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। ধর্মপ্রাণ জনগণকে চরম পন্থা প্রতিরোধে সজাগ-সচেতন থাকার আহ্‌বান করতে হবে। আহ্‌বান করতে হবে শান্তি-শৃঙ্খলা ও মধ্যপন্থা অবলম্বনের সপক্ষে।

প্রসঙ্গত উল্লেখ্য, একটি গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যপন্থা ও সহনশীলতা প্রচার-প্রসারে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে এক মহাপুরস্কার লাভ করেছেন কাবার প্রধান ইমাম এবং পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস। সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যবোধ প্রতিষ্ঠা এবং উগ্রবাদ প্রতিরোধে তাঁর রয়েছে অসামান্য অবদান।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

ইসলাম

বাগেরহাটে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বাগেরহাট সদরের জামিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাসস১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

বাংলাদেশে বছরে ২০ লাখ ডলার দেয় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, সহায়তা বাড়ানোর পরিকল্পনা

ঢাকা সফরে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার গ্লোবাল প্রেসিডেন্ট হালিল দেমির জানিয়েছেন, এতিম পৃষ্ঠপোষকতা, স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি একক মায়েদের ক্ষুদ্র ব্যবসা ও বস্তির তরুণদের দক্ষতা প্রশিক্ষণে বিনিয়োগের কথা ভাবছে সংস্থাটি।

দেশ রূপান্তর১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সরকারি হজযাত্রীদের সেবায় আবারও সৌদি আল-বাইত গেস্টসের সঙ্গে চুক্তি

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনার বাংলাদেশি হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন আর মিনা-আরাফাত-মুজদালিফার সেবার জন্য সৌদি প্রতিষ্ঠান আল-বাইত গেস্টসের সঙ্গে চুক্তি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

দেশ রূপান্তর১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)