সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

উপকূলীর মুগডাল চাষে আগ্রহ বেড়েছে ডাল ভাঙ্গানো মিনি-মিল পেয়ে

মুগডাল ভাঙানোর মিনি-মিল

মুগডাল ভাঙানোর মিনি-মিল

বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলের মাটিতে লবণাক্ততা বাড়ছে। হ্রাস পাচ্ছে কৃষিজমির স্বাভাবিক উৎপাদনক্ষমতাও। ফসল উৎপাদনের এই সংকটে পরিস্থিতি কিছুটা কাটিয়ে ওঠার কৌশল হিসাবে কৃষক বেছে নিয়েছেন মুগডাল চাষ। এক ফসলি জমিতে মুগডাল আবাদি এলাকা প্রতিবছরই বাড়ছে। এখন দক্ষিণাঞ্চলে নতুন সম্ভাবনাময় এক ফসলের নাম মুগডাল।

অস্ট্রেলিয়া সরকারের এসিআইএআর প্রকল্পের সহায়তায় লবণাক্ত সহিষ্ণু গম ও ডাল ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে শুষ্ক মৌসুমে উপকূলীয় পতিত জমিতে ফসল ফলাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউট এর সঙ্গে যৌথ উদ্যোগে মুগডাল ভাঙ্গানো মিনি-মিল সরবরাহ করা হয়েছে। ২০২১ সালে শুরু হয়ে এখন পর্যন্ত ২১ টি মিনিমিল বসানো হয়েছে পটুয়াখালী-বরগুনা জেলার বিভিন্ন জায়গায়।

মুগডাল শুধু পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যই নয়, মুগ গাছের শিকড় মাটির উর্বরতাকে বাড়িয়েও দেয়। আবার মুগের গাছকে জমিতে মিশিয়ে দিলেও জমির উর্বরতা বৃদ্ধি পায়। যা জমির লবণাক্ততা হ্রাসেও কিছুটা কার্যকরী, বলছেন কৃষিবিজ্ঞানীরা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)