সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

হাসিনা-মোদীর জন্য আম পাঠালেন মমতা

সুযোগ পেলেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতে ভোলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। যেকোনো ইস্যুতেই তার নিশানায় থাকেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে হাজারও মতবিরোধ, রাজনৈতিক তিক্ততা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদীর জন্য সুস্বাদু আম পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত

সুযোগ পেলেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতে ভোলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। যেকোনো ইস্যুতেই তার নিশানায় থাকেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে হাজারও মতবিরোধ, রাজনৈতিক তিক্ততা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদীর জন্য সুস্বাদু আম পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুধু ভারতের প্রধানমন্ত্রীর কাছেই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যেও আম উপহার পাঠিয়েছেন মমতা ব্যানার্জী।

তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে আম উপহার পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়সহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পশ্চিমবঙ্গের আম উপহার হিসেবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন>> মমতা ব্যানার্জীকে ১০০০ কেজি আম উপহার পাঠালেন শেখ হাসিনা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হয়েছে নয়াদিল্লিতে।

অবশ্য এই রেওয়াজ নতুন কিছু নয়। প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে আম পাঠানো হয় ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রায় ১২ বছর ধরে এই রীতি চালিয়ে আসছেন মমতা।

আরও পড়ুন>> আম উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদীর চিঠি

রীতি অনুসারে, ভারতীয় কংগ্ৰেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আম উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এছাড়া ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যেও উচ্চমানের আম ও সেই সঙ্গে নিজের শুভকামনা পাঠিয়েছেন মমতা ব্যানার্জী।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)