সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নীলফামারীতে রাসায়নিক সার ও কীটনাশক বিহীন মাল্টা চাষ

স্বপ্না আক্তার: [২] রাসায়নিক সার আর কীটনাশক বিহীন মাল্টা চাষ করে সফল হয়েছেন নীলফামারীর শফিকুল ইসলাম।এ মৌসুমে মাল্টা চাষ করে নিজের ভাগ্য ফিরিয়েছেন তিনি। যা উৎসাহিত করছে এলাক

স্বপ্না আক্তার: [২] রাসায়নিক সার আর কীটনাশক বিহীন মাল্টা চাষ করে সফল হয়েছেন নীলফামারীর শফিকুল ইসলাম।এ মৌসুমে মাল্টা চাষ করে নিজের ভাগ্য ফিরিয়েছেন তিনি। যা উৎসাহিত করছে এলাকা বাসীকে। ঘন সবুজ পাতার ভাড়ে ঝুঁকে আছে ডাল। গাছে গাছে ঝুলছে সবুজ রঙের মাল্টা । ফলন দেখলে নিজের চোখকেও যেনো বিশ্বাস হয় না। নীলফামারীর মাটিতে এমন বিস্বয়কর ফল উৎপাদন করছে এক ঝাঁক উদ্যমী চাষী। অভাবনীয় এই স্বুসাদু জাতের মাল্টা গাছে গাছে নয়, মাল্টা যেনো পাতায় পাতায়।

[৩] নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর শফিকুল ইসলাম প্রবাসে থাকা অবস্থাায় পড়েছিলেন দেশে ফিরে কর্মসস্থাানের চিন্তায়। দেশে ফিরেই কৃষি বিভাগের পরামর্শ, তদারকি আর কারিগরি সহায়তায় শুরু করেন মাল্টা চাষ। ২০১৮ সালে ৪১শতক জমিতে ১৬১টি চারা লাগিয়ে বাগান করেন তিনি। গত বছরে ফলন হওয়ায় প্রায় দুই লাখ টাকার মাল্টা বিক্রি করা হয় এই বাগান থেকে। এ বছর ফলন ধরেছে গত বছরের তুলনায় অনেক বেশি। শুধু তাই নয় পাশাপাশি এ বছর ২১শতক জমিতে লাগিয়েছে চায়না ত্রি কমলা

[৪] উদ্যোক্তা শফিকুল ইসলাম বলেন, আমি সিঙ্গাপুরে থাকা অবস্থাায় শাইখ সিরাজ স্যারের একটা মাল্টা চাষের প্রোগ্রাম দেখি। তখন থেকেই আমার মনে মাল্টা বাগান গড়ার স্বপ্ন জন্ম নেয়। দেশে ফিরে আমার জমি স্থানীয় কৃষি কর্মকর্মকর্তাকে দেখাই। ওনার পরামর্শ ক্রমে মালডার চারা রোপণ করি। এই বাগানে চারা রোপনের ১ বছরের মাথায় ফুল আসে। গাছ ছোট থাকায় ফুল ছিড়ে ফেলি। কিছু ফুল রাখি পরীক্ষার জন্য। তবে গত বছর এই বাগান থেকে প্রায় দুই লাখ টাকার ফল বিক্রি করি। এবছর প্রচুর ফল ধরেছে আশা করছি এ বছরও ভালো দাম পাবো।

[৫] স্থানীয় বাসিন্দা শামছুল হক বলেন, দুই বাগানে কর্মস্থাান ও হয়েছে বেশ কয়েকজন কৃষকের। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের রাজধানী সহ অন্যান্য জেলায় সরবরাহ করা হচ্ছে এসব মাল্টা । এমন সফলতা দেখে উৎসাহিত এলাকার অনেক চাষী শফিকুল ইসলামের কাছ থেকে কিনছেন ফল আর নিজেরাই উদ্যোক্তা হতে কিনছে চারা কলম।

[৬] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক জানান, মাটি ও আবহাওয়া ভালো থাকায় এ জেলায় মাল্টা চাষে ব্যাপক উপযোগী। আমারা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। এ পর্যন্ত জেলায় প্রায় ১৮হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। নতুন নতুন উদ্যোক্তা হয়ে সফলতা বয়ে আনছে।

আমাদেরসময়.কমসূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)