সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

তেল ছাড়াই তৈরি করুন মজাদার ডায়েট লেমন চিকেন

নাম শুনেই অবাক হলেন। চিকেন খাওয়ার মাধ্যমে ডায়েট করা সেতো অসম্ভব। এটাই ঠিক যে, লেমন চিকেনে ডায়েট হবে আপনার। এবার তাহলে তেল-মাখন ছাড়াই সহজে তৈরি করে ফেলুন ডায়েট লেমন চিকেন।

নাম শুনেই অবাক হলেন। চিকেন খাওয়ার মাধ্যমে ডায়েট করা সেতো অসম্ভব। এটাই ঠিক যে, লেমন চিকেনে ডায়েট হবে আপনার। এবার তাহলে তেল-মাখন ছাড়াই সহজে তৈরি করে ফেলুন ডায়েট লেমন চিকেন।

উপকরণ : ৭৫০ গ্রাম চিকেন উইংস, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, টকদই, আদা-রসুনের পেস্ট ও গোলমরিচ।

প্রস্তুত প্রণালী : প্রথমেই ভালো করে চিকেন ধুয়ে নিয়ে গোলমরিচের গুঁড়ো, লবণ, লেবুর রস, লেবুর জেস্ট, টকদই, আদা-রসুনের পেস্ট নিয়ে ভালো করে মাখিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন। প্রায় এক ঘণ্টা রাখুন। এবার ননস্টিক প্যান নিয়ে ১২টা গোলমরিচ হালকা আঁচে ভেজে নিন। তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে উচ্চতাপে ভেজে নিন। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে নিন। কিছুক্ষণ পর চিকেন থেকে পানি বের হবে। এখন যদি মনে করেন চিকেনগুলো ভালো করে ভাজা হয়েছে তাহলে এক কাপ পানি দিন। তারপর ম্যারিনেশনের মসলাগুলোও দিয়ে দিন। এই পরিস্থিতিতে আগুনের তাপ কিছুটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

এখন চিকেনগুলোয় কয়েকটি কাঁচা মরিচ কেটে দিন। হালকা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। একদম শেষ দিকে ধনিয়াপাতার কুঁচি ছিটিয়ে দিয়ে নাড়তে থাকুন। ৭/৮ মিনিট নাড়ার পরই হয়ে যাবে চিকেন। তারপর সুন্দর করে প্লেটে সাজিয়ে চারটি লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন। হয়ে গেল ডায়েট লেমন চিকেন।

উল্লেখ্য, যারা তেল ছাড়া খেতে পারেন না তারা চিকেন হওয়ার শেষ পর্যায়ে খুবই অল্প পরিমাণে গরম তেল দিয়ে চার-পাঁচ মিনিট রেখে দিন।

আর টিভি অনলাইনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)