সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

যৌথ বাহিনীর অভিযানে ৪০০ কেজি ইলিশসহ ৩ ট্রলার জব্দ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদী দিয়ে ইলিশ পরিবহনের সময় অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে যৌথবাহিনী ও মৎস্য বিভাগ। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলারও জব্দ করা হয়।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদী দিয়ে ইলিশ পরিবহনের সময় অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে যৌথবাহিনী ও মৎস্য বিভাগ। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলারও জব্দ করা হয়।

শনিবার (১১ অক্টোবর) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকার মেঘনার শাখা নদীতে এ অভিযান চালানো হয়।

গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মাছুয়াখালী এলাকায় ইলিশ পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০০ কেজি ইলিশসহ তিনটি ট্রলার জব্দ করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। পরে জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নীরব বলেন, জব্দ করা ট্রলার তিনটি মৎস্য বিভাগের হেফাজতে রয়েছে।

বিধান মজুমদার অনি/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)