সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কুমড়া গাছে লাউ ধরে যেভাবে

কুমড়া গাছে লাউ। শুনতে কেমন লাগছে, তাই না? অবাক হলেও ঘটনাটি সত্যি। কুমড়া গাছে ফলনও ভালোই হয়েছে। কুমড়ার মধ্যে ঝুলে আছে লাউ। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকাজুড়ে। ভারতের পূর্

কুমড়া গাছে লাউ। শুনতে কেমন লাগছে, তাই না? অবাক হলেও ঘটনাটি সত্যি। কুমড়া গাছে ফলনও ভালোই হয়েছে। কুমড়ার মধ্যে ঝুলে আছে লাউ। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকাজুড়ে। ভারতের পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা স্বপন সানার বাড়িতে দেখা গেছে কুমড়ার ভেতরে লাউ ঝুলতে। যা দেখতে স্থানীয়রা ভিড় জমিয়েছেন।

স্বপন সানা জানান, তিনি সাধারণ কুমড়ার চারাই রোপণ করেছিলেন। লতা বড় হয়ে কুমড়াও ধরতে শুরু করে। কিন্তু এর মাঝে হঠাৎ লাউ ঝুলতে দেখেন। খবর পেয়ে জেলার কৃষি গবেষকরাও তার বাড়িতে আসেন। ইতোমধ্যে খবরটি পৌঁছে গেছে স্থানীয় উদ্যানপালন অফিসেও। তবে তারা বিস্মিত হননি।

জেলার সহকারী উদ্যানপালন দফতরের কর্মকর্তা পলাশ সাঁতরা জানান, এমনটি হতেই পারে না। গ্রাফটিং পদ্ধতিতে একই গাছে একাধিক ফসল ফলানো সম্ভব। তবে এমন ঘটনা সম্ভব নয়। বীজ থেকেই যদি কুমড়া চারা হয়ে থাকে তাহলে তাতে লাউ ধরবে কী করে? যেটিকে লাউ ভাবা হচ্ছে, সেটি লাউ না-ও হতে পারে। ওই ফল কেটে পরীক্ষা না করে বলা সম্ভব নয়, আসলে সেটা কী।

পরে তিনি লাউয়ের ছবি দেখে জানান, এটি গাছের জিনঘটিত রোগ। যার নাম অ্যালবিনোজম। আসলে কুমড়া গাছে কুমড়াই হয়েছে। তবে অ্যালবিনোজমের কারণে ফলের রং বদলে যাওয়ায় লাউয়ের মতো দেখাচ্ছে। কাটলে কিন্তু কুমড়াই পাওয়া যাবে, লাউ নয়।

এখন লাউটি কাটার অপেক্ষায় রয়েছেন স্বপন সানা। কারণ কৃষিবিদরা বলছেন, লাউটি কাটলেই এর আসল রহস্য বের হয়ে আসবে।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)