সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

রংবাহারি পিটুনিয়া গাছের যত্ন নেবেন যেভাবে

শীতে বাগানের শোভা বাড়াতে লাল, নীল, বেগুনি, গোলাপি রংবাহারি পিটুনিয়ার জুড়ি নেই। নানা রকম রঙে পাওয়া যায় এই ফুলটি। এমনকি একটা ফুলে একাধিক রংও থাকে। তবে অনেকেই পিটুনিয়া ফুল গাছের যত্ন কীভাবে করতে হয় তার সঠিক পদ্ধতি জানেন না। ফলে আশানুরূপ ফুলও আসে না গাছে।

শীতে বাগানের শোভা বাড়াতে লাল, নীল, বেগুনি, গোলাপি রংবাহারি পিটুনিয়ার জুড়ি নেই। নানা রকম রঙে পাওয়া যায় এই ফুলটি। এমনকি একটা ফুলে একাধিক রংও থাকে। তবে অনেকেই পিটুনিয়া ফুল গাছের যত্ন কীভাবে করতে হয় তার সঠিক পদ্ধতি জানেন না। ফলে আশানুরূপ ফুলও আসে না গাছে।

পিটুনিয়া ফুল গাছ সরাসরি সূর্যালোকে ভালো বেড়ে ওঠে। প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা সরাসরি সূর্যের আলোতে গাছ রাখলে ফুল ভালো হয়। যদি ঘরে রাখেন, তবে এমন স্থানে রাখুন যেখানে পর্যাপ্ত আলো পৌঁছায়।

পিটুনিয়া গাছ নিয়মিত পানি পছন্দ করে, তবে অতিরিক্ত পানি দেওয়া ঠিক নয়। গাছের মাটি সামান্য শুকনো হলে পানি দিন। অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় পচে যেতে পারে।

পিটুনিয়া ফুল গাছের জন্য নিষ্কাশন ভালো এমন মাটি ব্যবহার করুন। হালকা ও পানি ধারণের ক্ষমতা সম্পন্ন মাটি পিটুনিয়ার জন্য উপযুক্ত। মাটিতে সামান্য জৈব সার বা কম্পোস্ট মেশালে গাছের বৃদ্ধি ভালো হয়।

পিটুনিয়া গাছে নিয়মিত সার প্রয়োগ করলে বেশি ফুল ধরে। সাধারণত ২-৩ সপ্তাহ পরপর তরল সার প্রয়োগ করা ভালো। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ সার পিটুনিয়ার ফুল ধরার জন্য উপকারী।

পিটুনিয়া গাছে মাঝেমধ্যে পোকামাকড় ও ছত্রাক আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় সুরক্ষা নিতে হলে ঘরে বানানো নিমপাতার রস বা হালকা কীটনাশক ব্যবহার করা যেতে পারে।

মরা ফুল বা শুকিয়ে যাওয়া পাতা নিয়মিত ছেঁটে ফেলুন। এতে গাছ নতুন ফুল ধরার জন্য উদ্দীপ্ত হয়। পিটুনিয়া গাছে এই পরিচর্যার ফলে অনেক বেশি ফুল ধরে।

পিটুনিয়া ঠাণ্ডা সহ্য করতে পারে না, তাই শীতকালীন সময়ে গাছের জন্য ১৫-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযুক্ত। শীতে গাছ ঘরে নিয়ে আসা যায়।

কেএসকে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)