সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

টাটকা ইলিশ চেনার উপায় কী?

বর্ষার মৌসুমে বাজারে সহজলভ্য হয়ে ওঠে ইলিশ মাছ। তবে বাজারে গিয়ে ইলিশ কেনার সময় অনেকেই ঠকে যান। টাটকা ইলিশ কিনতে গিয়ে অনেকেই বাসি-পচা মাছ কিনে আনেন বেশি দাম দিয়ে।

বর্ষার মৌসুমে বাজারে সহজলভ্য হয়ে ওঠে ইলিশ মাছ। তবে বাজারে গিয়ে ইলিশ কেনার সময় অনেকেই ঠকে যান। টাটকা ইলিশ কিনতে গিয়ে অনেকেই বাসি-পচা মাছ কিনে আনেন বেশি দাম দিয়ে।

আবার অনেকের দাবি, কিছু ইলিশ মাছে স্বাদ তেমন পাওয়া যায় না। আসলে সাগর ও নদী থেকেই ইলিশ মাছ সংগ্রহ করা হয়। তার মধ্যে নদীর মাছই নাকি বেশি সুস্বাদু। অভিজ্ঞদের মতে, ইলিশ মাছ কেনার সময় প্রথমেই লক্ষ্য রাখতে হবে সেটি উজ্জ্বল ও রূপালি কি না।

ইলিশ মাছ টাটকা আছে কি না তা যাচাই করতে সেটি শক্ত না নরম পরীক্ষা করুন। যদি কোনো ইলিশ অত্যন্ত নরম হয় কিংবা হাতে নিতেই মাথা ও লেজ ঝুলে যায় তাহলে বুঝবেন সেটি অনেক পুরোনো। এমন ইলিশের স্বাদ বেশি নয়।

ইলিশ মাছ কেনার সময়ে ভালো করে কানকো দেখে নেবেন। মাছের কানকো লাল থাকলে বুঝবেন সেটি টাটকা। যদি কানকো বাদামি কিংবা ধূসর হয় তাহলে বুঝবেন সেটি মোটেও তাজা হয় নয়।

যে ইলিশের মুখ যত সরু হয় সেটির স্বাদ তত বেশি। তাই বাজারঘুরে সরু মুখের ইলিশ কিনুন।

একই সঙ্গে ইলিশ মাছের চোখও দেখবেন। নীল, স্বচ্ছ কিংবা উজ্জ্বল চোখের ইলিশের স্বাদ অনেক বেশি হয়। আবার অনেক ইলিশের চোখ ভিতরের দিকে ঢুকে থাকে। সাধারণত হিমঘরে রাখলে মাছগুলো এমন হয়ে যায়। সেই মাছে স্বাদ ভালো হয় না।

ইলিশ কেনার সময় সবার আগে যা যাচাই করতে হবে, তা হলো গন্ধ। তাই অবশ্যই মাছ কেনার সময় সেটি থেকে গন্ধ বের হচ্ছে কি না তা দেখে কিনুন।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)