সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

ঈশ্বরদীতে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের ধুম

ঈশ্বরদীর মাঠে মাঠে চলছে মধু সংগ্রহের কাজ। ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত সময় কাটাচ্ছে মৌমাছিরা। সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌবক্স। স্থানীয় কৃষি বিভাগ বলছে, সরিষা ক্ষেতের পাশে মৌবক্স স্থাপন করলে মৌমাছি মধু সংগ্রহের ফলে পরাগায়ন বৃদ্ধি পেয়ে ফলন বেশি হয়। অন্যদিকে মধু বিক্রি করে বিপুল অর্থ উপার্জন হয়। এর আ

ঈশ্বরদীর মাঠে মাঠে চলছে মধু সংগ্রহের কাজ। ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত সময় কাটাচ্ছে মৌমাছিরা। সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌবক্স। স্থানীয় কৃষি বিভাগ বলছে, সরিষা ক্ষেতের পাশে মৌবক্স স্থাপন করলে মৌমাছি মধু সংগ্রহের ফলে পরাগায়ন বৃদ্ধি পেয়ে ফলন বেশি হয়। অন্যদিকে মধু বিক্রি করে বিপুল অর্থ উপার্জন হয়। এর আগে মধু আহরণের কোনো লক্ষ্যমাত্রা না থাকেলেও গত কয়েক বছরে লক্ষ্যমাত্রা দিয়েছে কৃষি বিভাগ।

দেশের বিভিন্ন জেলা থেকে মৌচাষিরা এসেছেন ঈশ্বরদীতে। গ্রামে গ্রামে মধু সংগ্রহের জন্য সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে মৌবক্স। এসব বক্সের ভেতর রয়েছে একটি রানী মৌমাছি। রানী মৌমাছির আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে কর্মী মৌমাছি বক্সের ভেতরের চাকে মধু জমা করে। এই চাক থেকেই প্রতিদিন মৌচাষিরা মধু সংগ্রহ করেন।

সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে মধু সংগ্রহের বক্স। ঈশ্বরদীর ৭টি ইউনিয়নে এ চিত্র দেখা গেছে। মৌচাষিরা জানান, প্রতি বছরই তারা ঈশ্বরদী উপজেলায় লিচু ও সরিষার মধু সংগ্রহ করতে আসেন। বক্স পদ্ধতিতে সংগ্রহ করেন। প্রতি বক্স থেকে সপ্তাহে গড়ে প্রায় ৩০০ কেজির মতো মধু সংগ্রহ করে থাকেন তারা।

আরও পড়ুন: সরিষা ক্ষেতে মৌবক্স, আহরণ হবে দেড়শ টন মধু

উপজেলার সাহাপুর গ্রামের সালাম শেখ জানান, এবার তিনি ১০ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। বিঘাপ্রতি ৬-৭ মণ সরিষা ঘরে তুলবেন বলে আশা তার। ক্ষেতের পাশে কৃত্রিম উপায়ে চলছে মধু সংগ্রহের কাজ। মৌখামারি সিরাজ প্রামাণিক ক্ষেতের পাশে ৭০টি মৌবক্সের মাধ্যমে মধু সংগ্রহের কাজ করছেন।

সিরাজ প্রামাণিক বলেন, 'প্রতিটি বক্সে মৌরানী থাকে। অসংখ্য মৌমাছি ৩ কিলোমিটারের মধ্যে সরিষার ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে রানীর কাছে ফিরে আসে। খামারিরা সেখান থেকে মধু সংগ্রহ করেন। এ প্রক্রিয়ার মাধ্যমে এ বছর প্রায় ২ টন মধু সংগ্রহ করতে পারবো বলে আশা করছি।'

মধু সংগ্রহের জন্য সাতক্ষীরা থেকে এসেছেন আশিকুর রহমান। তিনি জানান, প্রতি বছরই কয়েকজন মিলে ঈশ্বরদী উপজেলা থেকে মধু সংগ্রহ করেন। উপজেলার পতিরাজপুর গ্রামে ২০০টি মৌবক্স বসিয়েছেন। প্রতিটি বক্স থেকে সপ্তাহে গড়ে ৩০০ কেজি মধু সংগ্রহ করছেন।

আরও পড়ুন: হলুদ ফুলের বুকে মৌমাছির আনাগোনা

উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ জাগো নিউজকে বলেন, 'উপজেলায় ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বেশ কয়েকটি গ্রামে মধু সংগ্রহ চলমান। এর মধ্যে এক দল ৩৫০ কেজি মধু সংগ্রহ করেছে বলে কৃষি অফিসকে জানিয়েছে। মৌসুমের শেষে জানা যাবে কত মণ মধু সংগ্রহ হয়েছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার বলেন, 'সরিষা ক্ষেতের পাশে মৌমাছির চাষ হলে ফলন ১০-২০ ভাগ বেড়ে যায়। সরিষার ফলনও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সরিষা ক্ষেত থেকে বিনা খরচে মধু সংগ্রহ লাভজনক। এতে মৌমাছি ব্যবসায়ী যেমন মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন; অন্যদিকে সরিষার ফলনও বাড়ছে।'

শেখ মহসীন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

কাউনিয়ার চরে আগাম আমন কাটা শুরু, মাঠে হারভেস্টার

রংপুরের কাউনিয়ার ঢুসমারা চরে আগাম আমন কাটা চলছে, শ্রমিকসংকটে মাঠে চারটি হারভেস্টার; দুই দফা বন্যার পরও এক দোনে ১২ থেকে ১৪ মণ ফলন, কাটার পর মরিচ ও ভুট্টার প্রস্তুতি।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

রাজশাহীর দুর্গাপুরে প্রথমবার পরীক্ষামূলক ব্ল্যাক রাইস চাষ

দুর্গাপুরে দুই চাষি ১৬ কাঠা ও আড়াই বিঘা জমিতে প্রথমবার ব্ল্যাক রাইস লাগিয়েছেন; বিঘায় ১৬ থেকে ১৮ মণ ফলনের আশা, ফলন ও বাজার দেখে আবাদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে কৃষি বিভাগ।

বাসস১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)